ঢাকা
০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম

বিকেএসপি পরিদর্শনে জাইমা রহমান, নারী ফুটবলারদের সঙ্গে খেলায় মুগ্ধ নেটিজেনরা

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬   ৩১ বার পঠিত
বিকেএসপি পরিদর্শনে জাইমা রহমান, নারী ফুটবলারদের সঙ্গে খেলায় মুগ্ধ নেটিজেনরা

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

প্রধানমন্ত্রীর কন্যা ব্যারিস্টার জাইমা রহমান সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) পরিদর্শন করেছেন। এ সময় তিনি নারী ফুটবলারদের সঙ্গে মাঠে নেমে ফুটবল খেলায় অংশ নেন। তার খেলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) বাসসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বিকেএসপি কর্তৃপক্ষের আমন্ত্রণে প্রতিষ্ঠানটি পরিদর্শনে যান জাইমা রহমান। ক্রীড়া শিক্ষার্থীদের উৎসাহিত করাই ছিল তার সফরের মূল উদ্দেশ্য। এ সময় তিনি বিভিন্ন ক্রীড়া অবকাঠামো ঘুরে দেখেন এবং প্রশিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, নারী ফুটবলারদের সঙ্গে খেলায় অংশ নিয়ে জাইমা রহমান বলের দারুণ নিয়ন্ত্রণ প্রদর্শন করেন। এক পর্যায়ে গোলরক্ষককে ফাঁকি দিয়ে জোরালো শটে বল জালে জড়ান তিনি। তার এই গোল এবং খেলার দক্ষতা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়িয়েছে।

সোমবার সকাল ১০টায় সাভারের শিমুলিয়ায় অবস্থিত বিকেএসপিতে পৌঁছান জাইমা রহমান। দিনব্যাপী সফরে তিনি বিভিন্ন ক্রীড়া ভেন্যু, প্রশিক্ষণ সুবিধা ও শিক্ষার্থী হোস্টেল পরিদর্শন করেন।

তিনি ক্রিকেট ইনডোর সুবিধা, ক্রিকেট মাঠ, ফুটবল ভেন্যুর কৃত্রিম টার্ফ, বেইলম্যান হ্যাঙ্গার ও শুটিং ভেন্যু ঘুরে দেখেন। এছাড়া মিনি কনফারেন্স কক্ষ ও জিমনেসিয়ামে ক্রীড়া প্রদর্শনী উপভোগ করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

সফরকালে সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ, পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল গোলাম মাবুদ হাসান, প্রিন্সিপ্যাল লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইমরান হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাসরিন সুলতানা এবং সাবেক জাতীয় টেবিল টেনিস খেলোয়াড় জোবেরা রহমান লিনুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930