ঢাকা
১৭ আগস্ট ২০২৬

তুরস্কসহ পার্শ্ববর্তী দেশে বাংলাদেশিদের জন্য দূতাবাসের বার্তা

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬   ৪৮ বার পঠিত
তুরস্কসহ পার্শ্ববর্তী দেশে বাংলাদেশিদের জন্য দূতাবাসের বার্তা

ছবি: -সংগৃহীত

বাংলাদেশ দূতাবাস আঙ্কারা তুরস্ক ও আশপাশের কয়েকটি দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ কনস্যুলার নির্দেশনা জারি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য এড়িয়ে সঠিকভাবে সেবা গ্রহণ নিশ্চিত করতে এই বার্তা দেওয়া হয়েছে।

দূতাবাস জানিয়েছে, বর্তমানে তুরস্ক, আজারবাইজান, জর্জিয়া এবং তুর্কমেনিস্তান—এই চারটি দেশ আঙ্কারা দূতাবাসের কূটনৈতিক অধিক্ষেত্রের আওতায় রয়েছে। এসব দেশে বসবাসরত বাংলাদেশিরা নিয়মিতভাবে পাসপোর্ট নবায়ন, ডকুমেন্ট সত্যায়ন, পাওয়ার অব অ্যাটর্নি ও অন্যান্য কনস্যুলার সেবা পাচ্ছেন।

দূতাবাস আরও জানায়, অধিক্ষেত্রের বাইরে থাকা দেশগুলোতে কর্মকর্তাদের সফরের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা তথ্য ছড়ানো হলেও এখনো এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এ ধরনের সফরের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ অনুমতি প্রয়োজন হয়।

ই-পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনায় বলা হয়েছে, এই সেবা কুরিয়ারের মাধ্যমে দেওয়া সম্ভব নয়। আবেদনকারীকে অবশ্যই সশরীরে দূতাবাসে উপস্থিত হয়ে আবেদন করতে হবে।

প্রবাসীদের উদ্দেশে আরও বলা হয়েছে, সরকারি নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত কোনো অর্থ না দিতে এবং দালাল বা অননুমোদিত ব্যক্তির প্ররোচনায় না পড়তে। যেকোনো তথ্যের জন্য সরাসরি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

দূতাবাস জানিয়েছে, ই-মেইল, ফোন, হোয়াটসঅ্যাপ ও ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে সার্বক্ষণিক সহায়তা দেওয়া হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমের গুজবে বিভ্রান্ত না হয়ে যাচাই করা তথ্যের জন্য সরাসরি যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031