ঢাকা
০৩ সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, ফেসবুকে আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬   ৮৩ বার পঠিত
তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, ফেসবুকে আসিফ নজরুল

ছবি: -সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও সাবেক উপদেষ্টা আসিফ নজরুল। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান।

পোস্টে আসিফ নজরুল উল্লেখ করেন, তারেক রহমান ১৯৮৫-৮৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হয়েছিলেন এবং প্রায় দুই মাস ক্লাসও করেছিলেন। তিনি জানান, সে সময় আইন বিভাগের ওপরের ব্যাচের ছাত্র হিসেবে বিষয়টি তার জানা ছিল।

সম্প্রতি প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয় সফরের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন ওঠে, তিনি আদৌ বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী ছিলেন কি না। এর জবাব দিতেই ফেসবুক পোস্টে বিষয়টি পরিষ্কার করেন আসিফ নজরুল।

তিনি আরও লেখেন, তারেক রহমানের সহপাঠীদের মধ্যে কয়েকজন পরিচিত ব্যক্তিও ছিলেন। তাদের মধ্যে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী, সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসান এবং আপিল বিভাগের বর্তমান বিচারপতি ফারাহ মাহবুবের নাম উল্লেখ করেন তিনি।

আসিফ নজরুলের ভাষ্য অনুযায়ী, সে সময় দেশে এরশাদের শাসন চলছিল এবং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে এরশাদের সম্পৃক্ততার অভিযোগ ছিল। নিরাপত্তাজনিত কারণেই সম্ভবত তারেক রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা বন্ধ হয়ে যায়।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930