ঢাকা
১৭ আগস্ট ২০২৬

স্পেনে সরাসরি পুলিশ ক্লিয়ারেন্স সেবা, সহজ হচ্ছে প্রবাসীদের বৈধতার সুযোগ

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬   ৪৯ বার পঠিত
স্পেনে সরাসরি পুলিশ ক্লিয়ারেন্স সেবা, সহজ হচ্ছে প্রবাসীদের বৈধতার সুযোগ

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

স্পেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রথমবারের মতো সরাসরি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সেবা চালু করেছে বাংলাদেশ সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিশেষ প্রতিনিধি দল এই কার্যক্রম পরিচালনা করছে, যার নেতৃত্বে রয়েছেন ডেপুটি সেক্রেটারি কাজী আরিফুর রহমান।

এই উদ্যোগের ফলে স্পেনে থাকা বাংলাদেশিদের দীর্ঘদিনের ভোগান্তি কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে দেশটিতে বৈধতার আবেদন প্রক্রিয়ায় পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজন হওয়ায় প্রবাসীদের জন্য এটি বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে।

প্রতিনিধি দলটি ৯ থেকে ১১ মে পর্যন্ত বার্সেলোনায় প্রায় ৬০০ প্রবাসীকে সেবা দিয়েছে। এরপর ১২ ও ১৩ মে মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসে আরও ৮২৬ জন এই সেবা গ্রহণ করেন।

প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পরিচালিত কার্যক্রমে নতুন অনলাইন আবেদন যাচাই করে তাৎক্ষণিকভাবে সার্টিফিকেট দেওয়া হচ্ছে। পাশাপাশি পুরোনো সার্টিফিকেটের ভুল সংশোধন এবং আটকে থাকা অফলাইন আবেদনগুলোও অনলাইনের মাধ্যমে নিষ্পত্তি করা হচ্ছে।

প্রতিনিধি দল জানিয়েছে, ইউরোপে এই প্রথম বাংলাদেশ সরকার সরাসরি পুলিশ ক্লিয়ারেন্স সেবা দিচ্ছে এবং ১৪ মে পর্যন্ত মাদ্রিদ ও বার্সেলোনায় এই কার্যক্রম চলবে।

গত ১২ মে মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসে এই কার্যক্রমের উদ্বোধন করেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদুর রহমান। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সম্প্রতি স্পেন সরকার প্রায় পাঁচ লাখ অনিয়মিত অভিবাসীকে বৈধতা দেওয়ার জন্য বিশেষ সাধারণ ক্ষমা কর্মসূচি চালু করেছে। এই বৈধতা প্রক্রিয়ায় পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বাধ্যতামূলক হওয়ায় বাংলাদেশ সরকারের এই উদ্যোগ স্পেনে থাকা অনিয়মিত বাংলাদেশিদের জন্য বৈধ হওয়ার পথ অনেক সহজ করে দিয়েছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031