ঢাকা
০৩ সেপ্টেম্বর ২০২৬

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৪ হাজার টাকার বেশি

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ১৬ মে ২০২৬   ৬৪ বার পঠিত
স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৪ হাজার টাকার বেশি

ছবি: -সংগৃহীত

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ৪ হাজার ৩৭৪ টাকা পর্যন্ত কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা।

শনিবার সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দর ঘোষণা করে বাজুস। নতুন মূল্য একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দর নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী—

  • ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা
  • ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা
  • সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা

এর আগে ১৫ মে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।

চলতি বছরে এখন পর্যন্ত দেশে ৬৫ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৫ বার দাম বেড়েছে এবং ৩০ বার কমেছে।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমিয়েছে বাজুস। প্রতি ভরি রুপার দাম ১১৭ টাকা কমিয়ে ২২ ক্যারেটের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৬৫৭ টাকা।

এছাড়া—

  • ২১ ক্যারেটের রুপা: ৫ হাজার ৩৬৫ টাকা
  • ১৮ ক্যারেটের রুপা: ৪ হাজার ৬০৭ টাকা
  • সনাতন পদ্ধতির রুপা: ৩ হাজার ৪৪১ টাকা

চলতি বছরে রুপার দাম ৩৯ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২১ বার বেড়েছে এবং ১৮ বার কমেছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930