ঢাকা
১৭ আগস্ট ২০২৬

৫ লাখ টাকা পর্যন্ত আমানতে আবগারি শুল্ক নয়, স্বস্তি পাবেন ক্ষুদ্র সঞ্চয়কারীরা

ডেস্ক রিপোর্ট
শনিবার, ১৬ মে ২০২৬   ৪৬ বার পঠিত
৫ লাখ টাকা পর্যন্ত আমানতে আবগারি শুল্ক নয়, স্বস্তি পাবেন ক্ষুদ্র সঞ্চয়কারীরা

ছবি: -সংগৃহীত

আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ব্যাংক আমানতের ওপর আবগারি শুল্কে বড় ধরনের ছাড় দিতে যাচ্ছে সরকার। প্রস্তাব অনুযায়ী, ব্যাংক হিসাবে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত জমা থাকলে কোনও আবগারি শুল্ক কাটা হবে না। বর্তমানে এই সীমা ৩ লাখ টাকা।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী ১১ জুন জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় আমীর খসরু মাহমুদ চৌধুরী এ ঘোষণা দিতে পারেন। সরকারের লক্ষ্য হলো ক্ষুদ্র আমানতকারীদের স্বস্তি দেওয়া এবং ব্যাংকিং খাতে সাধারণ মানুষের আস্থা ধরে রাখা।

বর্তমানে নিয়ম অনুযায়ী, বছরে কোনও এক সময় ব্যাংক হিসাবে সর্বোচ্চ যে স্থিতি থাকে, তার ভিত্তিতে আবগারি শুল্ক নির্ধারণ করা হয়। এখন ৩ লাখ টাকা পর্যন্ত জমায় কোনও শুল্ক নেই। ৩ লাখ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত জমায় ৫০০ টাকা শুল্ক দিতে হয়। এরপর ধাপে ধাপে শুল্কের পরিমাণ বাড়ে।

নতুন প্রস্তাবে কেবল শুল্কমুক্ত সীমা বাড়িয়ে ৫ লাখ টাকা করা হবে। অর্থাৎ ৫ লাখ টাকার নিচে থাকলে আর কোনও আবগারি শুল্ক কাটা হবে না। তবে পরবর্তী স্ল্যাব ও শুল্কহার অপরিবর্তিত থাকবে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031