ঢাকা
০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
তৃতীয় টার্মিনালে বিমানবাহিনীর গাড়ি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে গণতন্ত্র ও জনকল্যাণভিত্তিক নতুন বাংলাদেশ গড়ার আহ্বান সালাহউদ্দিনের বিমানবাহিনীর ৩ সদস্যের জানাজা অনুষ্ঠিত, আহত ৪ জন সিএমএইচে আগস্টে বাংলাদেশের রপ্তানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ অটোরিকশার গ্যারেজে অস্ত্র কারখানা, ক্রেতা সেজে দুইজনকে ধরল পুলিশ ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৩২৪ রোগী যাত্রীসেবার মান বাড়াতে নতুন বিধিমালা হচ্ছে : বিমানমন্ত্রী আইন-শৃঙ্খলার পাশাপাশি গঠনমূলক কাজে আনসার-ভিডিপিকে আরও সক্রিয় হওয়ার আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সংসদীয় গণতন্ত্রও প্রতিষ্ঠা করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সরাসরি সাক্ষাতের আশা ট্রাম্পের

সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ১০ হাজার অবৈধ অভিবাসী গ্রেফতার

ডেস্ক রিপোর্ট
সোমবার, ১৮ মে ২০২৬   ৯৭ বার পঠিত
সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ১০ হাজার অবৈধ অভিবাসী গ্রেফতার

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

সৌদি আরবে গত এক সপ্তাহে ৯ হাজার ৫৭৬ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৭ মে থেকে ১৩ মে পর্যন্ত বিভিন্ন সরকারি সংস্থার সহায়তায় পরিচালিত যৌথ অভিযানে এসব অভিবাসীকে আটক করা হয়।

গ্রেফতার হওয়াদের মধ্যে ৪ হাজার ৮৬৫ জন আবাসন আইন, ৩ হাজার ৩১৯ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ১ হাজার ৩৯২ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক হয়েছেন। একই সময়ে মোট ১১ হাজার ২৭২ জন অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

এ ছাড়া ভ্রমণসংক্রান্ত নথি সংগ্রহের জন্য ২ হাজার ৩১১ জনকে নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে এবং ১১ হাজার ২২৬ জনের ভ্রমণ প্রক্রিয়া সম্পন্নের উদ্যোগ নেওয়া হয়েছে।

সৌদি আরবে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার সময় আরও ১ হাজার ৫০০ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ৩৮ শতাংশ ইয়েমেনি, ৬০ শতাংশ ইথিওপীয় এবং বাকি ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

এদিকে অবৈধভাবে সৌদি আরব ত্যাগের চেষ্টা করার সময় ৫৮ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি অবৈধ অভিবাসীদের পরিবহন, আশ্রয় ও কর্মসংস্থানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও ১২ জনকে আটক করা হয়েছে।

বর্তমানে আইনগত প্রক্রিয়ার আওতায় রয়েছেন ২৬ হাজার ৬৩২ জন প্রবাসী। তাদের মধ্যে ২৫ হাজার ৫৯ জন পুরুষ এবং ১ হাজার ৫৭৩ জন নারী।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, কেউ যদি অবৈধভাবে কাউকে দেশটিতে প্রবেশে সহায়তা করে, আশ্রয় দেয় বা অন্য কোনো ধরনের সহযোগিতা করে, তাহলে তার সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। পাশাপাশি সংশ্লিষ্ট যানবাহন ও বাড়িঘরও জব্দ করা হবে।

আইন লঙ্ঘনের তথ্য জানাতে মক্কা, রিয়াদ ও পূর্বাঞ্চলে ৯১১ নম্বরে এবং অন্যান্য অঞ্চলে ৯৯৯ ও ৯৯৬ নম্বরে যোগাযোগের আহ্বান জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930