ঢাকা
০৩ সেপ্টেম্বর ২০২৬

হামে দুই মাসে প্রাণ গেল ৪৮১ জনের

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ২০ মে ২০২৬   ৪০ বার পঠিত
হামে দুই মাসে প্রাণ গেল ৪৮১ জনের

ছবি: -সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৩ জন এবং উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৩ শিশু। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪০৮ জন।

বুধবার (২০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত দুই মাসে সারা দেশে হাম ও উপসর্গ নিয়ে মোট ৪৮১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছে ৮০ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছে ৪০১ শিশু।

এ সময় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৬৭ জন। এছাড়া হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৫৭ হাজার ৮৫৬ জন।

আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ঢাকা বিভাগ। বিভাগটিতে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২০৭ জনের এবং আক্রান্ত হয়েছে ৩৩ হাজার ৬১৩ জন।

এই পরিসংখ্যান গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ২০ মে সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930