ঢাকা
১৬ আগস্ট ২০২৬

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে শিক্ষার্থীদের প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ১৫ জুলাই ২০২৬   ৩৯ বার পঠিত
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে শিক্ষার্থীদের প্রতিনিধি দল

ছবি: -সংগৃহীত

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে প্রবেশ করেছেন আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল।

বুধবার বিকেল পৌনে ৫টার দিকে তারা শিক্ষা ভবনের সামনে থেকে সচিবালয়ের উদ্দেশে রওনা দেন। এর আগে বিকেল ৪টার দিকে শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়। পরে আলোচনার জন্য ছয়জন প্রতিনিধিকে সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়।

সচিবালয়ে আলোচনার জন্য উপস্থাপিত ছয় দফা দাবির মধ্যে রয়েছে, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে অনুষ্ঠিত পরীক্ষায় যেসব শিক্ষার্থী পুনরায় অংশ নিতে চায়, তাদের সেই সুযোগ নিশ্চিত করা। একই বিষয়ের পুনঃপরীক্ষায় অংশগ্রহণকারীদের ক্ষেত্রে আগের পরীক্ষা ও পুনঃপরীক্ষার ফলাফলের মধ্যে সর্বোচ্চ নম্বরকে চূড়ান্ত ফল হিসেবে গণ্য করার দাবিও জানানো হয়েছে।

এছাড়া প্রশ্নপত্রে ভুল প্রশ্ন থাকলে তার জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়ার দাবি তোলা হয়েছে। চলমান অস্থিতিশীল পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার জন্য পর্যাপ্ত সময় দিয়ে পুনরায় পরীক্ষা নেওয়ারও দাবি জানানো হয়েছে।

শিক্ষার্থীরা আরও দাবি করেছে, পূর্বঘোষণা ছাড়া প্রশ্নপত্রের ধরনে যে পরিবর্তন আনা হয়েছে, তা মূল্যায়নের ক্ষেত্রে বিশেষভাবে বিবেচনায় নিতে হবে। পাশাপাশি পরীক্ষা চলাকালে ‘সচেতন গার্ড’-এর নামে কিছু শিক্ষকের কঠোর ও বিভ্রান্তিকর আচরণ বন্ধ করে পরীক্ষার পরিবেশ স্বাভাবিক রাখার আহ্বান জানানো হয়েছে।

এর আগে আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন চালিয়ে আসলেও, সচিবালয়ে আলোচনায় অংশ নিতে যাওয়া প্রতিনিধি দলের চূড়ান্ত দাবিপত্রে শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়নি।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031