ঢাকা
২৮ জুলাই ২০২৬
শিরোনাম
মস্তিষ্কের পাঁচ রোগ, চল্লিশের পর যেগুলো নিয়ে বাড়তি সতর্কতা বাজারের নাম নিয়ে ৬ ঘণ্টার সংঘর্ষে নিহত ১, বন্ধ ট্রেন চলাচল ভারত সীমান্তের কাছে ১১টি জে-২০ যুদ্ধবিমান মোতায়েন, নতুন উদ্বেগ পিপিপি মডেলে বিমান ও পর্যটন খাতের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সরকারের জোর শাপলা চত্বরে ২০১৩ সালে গণহত্যা হয়েছিল : চিফ প্রসিকিউটর গভীর নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত নতুন কুঁড়ি স্পোর্টসের বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে : অর্থমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচন, স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে উচ্চ পর্যায়ের সভা, উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী

জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ

ডেস্ক রিপোর্ট
সোমবার, ২৭ জুলাই ২০২৬   ৭ বার পঠিত
জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ

ছবি: -সংগৃহীত

অর্থনীতিবিদ ও শিক্ষাবিদ প্রফেসর ড. মাহবুব উল্লাহকে পাঁচ বছরের জন্য জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ জাতীয় অধ্যাপক নীতিমালা-২০২৩ অনুসারে নিয়োগের তারিখ থেকে আগামী পাঁচ বছর তিনি জাতীয় অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে এ পদে থাকাকালে তিনি সরকারি কর্মকর্তা হিসেবে বিবেচিত হবেন না।

তিনি নিজের পছন্দের বিষয়ে কোনো গবেষণা প্রতিষ্ঠান বা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থেকে গবেষণা কার্যক্রম পরিচালনা করতে পারবেন। গবেষণার ক্ষেত্র সম্পর্কে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)কে অবহিত করতে হবে।

এ ছাড়া, তিনি যে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকবেন, সেখানে গবেষণার অগ্রগতির বার্ষিক প্রতিবেদন জমা দেবেন। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানও ইউজিসি চেয়ারম্যান এবং শিক্ষা মন্ত্রণালয়কে গবেষণার অগ্রগতি সম্পর্কে নিয়মিত অবহিত করবে।

জাতীয় অধ্যাপক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি জাতীয় বেতন স্কেল-২০১৫-এর গ্রেড-১ অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন। তবে এ সময় তিনি অন্য কোনো বেতনভুক্ত চাকরিতে যুক্ত হতে পারবেন না।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।