ঢাকা
০৫ সেপ্টেম্বর ২০২৬

হাম উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪৩৪

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ২৪ মে ২০২৬   ৪২ বার পঠিত
হাম উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪৩৪

ছবি: -সংগৃহীত

২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৩৪ শিশু।

রোববার (২৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, দেশে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ৫২৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছে ৮৬ শিশু এবং উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৪৪২ শিশু।

এ ছাড়া, পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৬২২ শিশু। অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৩ হাজার ৮১৩ শিশু।

আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এ বিভাগে হাম ও এর উপসর্গে মারা গেছে ২২৪ শিশু এবং আক্রান্ত হয়েছে ৩৬ হাজার ১৭৬ শিশু।

এই পরিসংখ্যান ১৫ মার্চ সকাল ৮টা থেকে ২৪ মে সকাল ৮টা পর্যন্ত সময়ের।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930