ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
১ সেপ্টেম্বর থেকে প্রয়োজনমতো টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা সোনার ভরি ছাড়াল ২ লাখ ৪৭ হাজার টাকা অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কার্গো হাব গড়ে ওঠেনি ৪৬ বছরেও, শাহজালালে বছরে ১২১ কোটি টাকার রাজস্বের সম্ভাবনা রাখাইনের যুদ্ধে অনিশ্চিত রোহিঙ্গা প্রত্যাবাসন চট্টগ্রাম-দোহাজারী রেললাইন ডুয়েলগেজে রূপান্তরের উদ্যোগ বঙ্গোপসাগরে সক্রিয় মৌসুমি বায়ু, বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা, চাপে চীনও শিক্ষক পরিবার হত্যা তদন্তভার ডিবিতে এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি, ট্রাম্প প্রশাসনের নতুন প্রস্তাব

ইরান যুদ্ধে নতুন ধাপে যুক্তরাষ্ট্র, মিত্রদের পাশে চায় ওয়াশিংটন

সোমবার, ২৪ আগস্ট ২০২৬   ৮ বার পঠিত
ইরান যুদ্ধে নতুন ধাপে যুক্তরাষ্ট্র, মিত্রদের পাশে চায় ওয়াশিংটন

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শিগগিরই ‘নতুন ধাপে’ প্রবেশ করতে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন। এই পর্যায়ে যুক্তরাষ্ট্র তার মিত্র দেশগুলোর সহযোগিতা চায় বলেও জানিয়েছেন তিনি।

রোববার (২৩ আগস্ট) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জনসন বলেন, যুক্তরাষ্ট্র খুব দ্রুত সংঘাতের নতুন একটি পর্যায়ে প্রবেশ করতে যাচ্ছে। তার আশা, পরবর্তী ধাপে মিত্র দেশগুলোও যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করবে এবং শেষ পর্যন্ত যুদ্ধের সমাপ্তি ঘটানো সম্ভব হবে।

জনসন দাবি করেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সফল হয়েছেন। তিনি বলেন, ইরানের সঙ্গে আলোচনায় আস্থা রাখা কঠিন এবং এটিই বর্তমানে বড় চ্যালেঞ্জ।

এদিকে সংঘাতের নতুন ধাপের ইঙ্গিত মিলছে সমুদ্রপথেও। গত জুলাইয়ের মাঝামাঝি থেকে ইরানি বন্দরগুলো ঘিরে যুক্তরাষ্ট্র নতুন করে নৌ অবরোধ জোরদার করেছে। মার্কিন নৌবাহিনী এখন পর্যন্ত ৭০টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করেছে। এছাড়া দুটি জাহাজে তল্লাশি চালানো হয়েছে এবং তিনটি জাহাজকে অচল করে দেওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্র।

অবরোধ কার্যকর করতে গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ারসহ ২০টির বেশি মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে।

এর মধ্যেই সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মানচিত্র শেয়ার করেছেন, যেখানে হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হিসেবে দেখানো হয়েছে। এর এক দিন আগেও এক সমাবেশে তিনি হরমুজ প্রণালিকে ‘আমেরিকান ভূখণ্ড’ হিসেবে উল্লেখ করেছিলেন।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031