ঢাকা
১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এইচআরসিএম স্ট্যাটাস প্রত্যাহারে ব্রিটিশ হাইকমিশনারের সহযোগিতা চাইলেন বিমানমন্ত্রী পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত কাদেরসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭ নেতার মৃত্যুদণ্ড জুলাই গণঅভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড শহীদ দুই সেনাসদস্যের পরিবারের পাশে সরকার, দেওয়া হবে বাড়ি ও ভাতা আসছে স্মার্ট ইমিগ্রেশন ব্যবস্থা, বিমানবন্দরে নামার আগেই শনাক্ত হবে অপরাধী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন, আজ থেকে বিএনপির মনোনয়ন ফর্ম বিক্রি সৌদিতে হুথিদের একের পর এক হামলা, জেদ্দাসহ ৬ শহরে সতর্কতা ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায় আজ পোশাকশিল্পে জ্বালানি ও নীতি সংস্কারে প্রধানমন্ত্রীর কাছে বিকেএমইএর ৬ প্রস্তাব

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে লালদিয়া টার্মিনালের ভিত্তিপ্রস্তর আজ

রবিবার, ৩০ আগস্ট ২০২৬   ৩৩ বার পঠিত
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে লালদিয়া টার্মিনালের ভিত্তিপ্রস্তর আজ

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে পতেঙ্গায় নির্মিতব্য লালদিয়া কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে আজ রোববার (৩০ আগস্ট)।

সকাল ১১টায় লালদিয়া প্রকল্প এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।

শনিবার (২৯ আগস্ট) নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেনমার্কের সহযোগিতায় লালদিয়া কনটেইনার টার্মিনালের নির্মাণকাজ শুরু হচ্ছে। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নের পাশাপাশি দেশের বৈদেশিক বাণিজ্য আরও গতিশীল করাই এ প্রকল্পের মূল লক্ষ্য।

দেশের আমদানি-রফতানি বাণিজ্যের বড় অংশ চট্টগ্রাম বন্দরের মাধ্যমে পরিচালিত হয়। বাণিজ্যের পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা বৃদ্ধি, জাহাজ ও পণ্য ব্যবস্থাপনায় গতি এবং আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করার প্রয়োজনীয়তাও বাড়ছে।

নৌপরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, লালদিয়া কনটেইনার টার্মিনাল চালু হলে চট্টগ্রাম বন্দরের বর্তমান অবকাঠামোর ওপর চাপ কমবে এবং কনটেইনার পরিবহন ও হ্যান্ডলিং সক্ষমতা বাড়বে। আধুনিক অবকাঠামো ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার মাধ্যমে টার্মিনালটি পরিচালনার পরিকল্পনা রয়েছে।

নতুন টার্মিনাল চালু হলে আমদানি-রফতানি পণ্য পরিবহনে সময় কমানোর পাশাপাশি লজিস্টিকস ব্যবস্থাপনায় দক্ষতা বাড়বে। একই সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থান আরও শক্তিশালী হবে বলে আশা করছে মন্ত্রণালয়।

বন্দর অবকাঠামো আধুনিকায়নের চলমান উদ্যোগের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে লালদিয়া কনটেইনার টার্মিনালকে দেখছে নৌপরিবহন মন্ত্রণালয়।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, দেশি-বিদেশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, ব্যবসায়ী নেতা ও গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার কথা রয়েছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930