ঢাকা
০১ সেপ্টেম্বর ২০২৬

ফোনে কথা বলতে গিয়ে ৮ বছরের শিশুকে চাপা, মুম্বাইয়ে নারী চালক গ্রেপ্তার

সোমবার, ৩১ আগস্ট ২০২৬   ৭ বার পঠিত
ফোনে কথা বলতে গিয়ে ৮ বছরের শিশুকে চাপা, মুম্বাইয়ে নারী চালক গ্রেপ্তার

ভারতের মুম্বাইয়ের বান্দ্রায় গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলায় অন্যমনস্ক হয়ে ৮ বছরের এক শিশুকে চাপা দেওয়ার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। দুর্ঘটনায় শিশুটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৩০ আগস্ট) বিকেলে বান্দ্রার জন ব্যাপটিস্ট রোডে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, মেঘা রাওয়াল (৪৫) নামের ওই নারী দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছিলেন। এ সময় তিনি ফোনে কথা বলছিলেন বলে জানা গেছে। একপর্যায়ে গাড়ির নিচে পড়ে গুরুতর আহত হয় শিশুটি।

পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হলি ফ্যামিলি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মেঘা রাওয়ালের বিরুদ্ধে ভারতীয় ন্যায়সংহিতার ১০৫, ২৮১ ও ১২৫ ধারা এবং মোটরযান আইনের ১৮৪ ধারায় মামলা করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ ও অভিযুক্ত চালকের ভূমিকা খতিয়ে দেখতে তদন্ত চলছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930