ঢাকা
০১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১১ কর্মকর্তা বদলি জামালপুরে অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ৪ সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে-স্কেল অনুমোদন স্থানীয় সরকার নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার ১২ কোটি ৮৭ লাখ সেপ্টেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম নবম পে-স্কেল নিয়ে মন্ত্রিসভার বৈঠক শুরু গণতন্ত্র পুনর্গঠনে বাংলাদেশের পাশে থাকার প্রত্যয় আইপিইউর চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে বিজিবিকে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির এসএসসি পিছোলেও এইচএসসি পরীক্ষা পেছানোর কারণ দেখছেন না শিক্ষামন্ত্রী হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১,২৫৬

সেপ্টেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

সোমবার, ৩১ আগস্ট ২০২৬   ৫ বার পঠিত
সেপ্টেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বর মাসে দেশের বাজারে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে আগের নির্ধারিত খুচরা মূল্যেই আগামী মাসজুড়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোল বিক্রি হবে।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ সেপ্টেম্বর থেকে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রোল ১৪০ টাকা দরে বিক্রি হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩১ মে জারি করা প্রজ্ঞাপনে ভোক্তা পর্যায়ে এসব জ্বালানি তেলের দাম নির্ধারণ করা হয়েছিল। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সেই মূল্যই সেপ্টেম্বর ২০২৬ মাসের জন্য বহাল রাখা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে সারা দেশে সেপ্টেম্বর মাসজুড়ে নির্ধারিত এ দাম কার্যকর থাকবে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930