https://timenewsbangla.com

সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা বাড়ানোর লক্ষ্যে নবম জাতীয় বেতন স্কেলের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন কাঠামোয় বিদ্যমান ২০টি গ্রেডই বহাল রাখা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নতুন বেতন স্কেলের অনুমোদন দেওয়া হয়।
নতুন স্কেল অনুযায়ী, ২০তম গ্রেডে প্রারম্ভিক মূল বেতন ২০ হাজার টাকা এবং প্রথম গ্রেডে নির্ধারিত মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা করা হয়েছে।
এর আগে সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামোর সুপারিশ প্রণয়নে গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে সভাপতি করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটি প্রথম থেকে ২০তম গ্রেড পর্যন্ত সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছিল।
কমিটির সুপারিশে বেতন বৃদ্ধির বাস্তবায়ন দুই ধাপে করার প্রস্তাব ছিল। এর মধ্যে প্রথম বছরে মূল বেতন এবং দ্বিতীয় বছরে বাড়িভাড়া ও অন্যান্য ভাতা কার্যকর করার বিষয়ে আলোচনা করা হয়।
নতুন পে-স্কেল কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোয় এটি হবে বড় ধরনের পরিবর্তন।
| S | M | T | W | T | F | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | ||
| 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
| 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
| 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
| 27 | 28 | 29 | 30 | |||