ঢাকা
১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এইচআরসিএম স্ট্যাটাস প্রত্যাহারে ব্রিটিশ হাইকমিশনারের সহযোগিতা চাইলেন বিমানমন্ত্রী পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত কাদেরসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭ নেতার মৃত্যুদণ্ড জুলাই গণঅভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড শহীদ দুই সেনাসদস্যের পরিবারের পাশে সরকার, দেওয়া হবে বাড়ি ও ভাতা আসছে স্মার্ট ইমিগ্রেশন ব্যবস্থা, বিমানবন্দরে নামার আগেই শনাক্ত হবে অপরাধী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন, আজ থেকে বিএনপির মনোনয়ন ফর্ম বিক্রি সৌদিতে হুথিদের একের পর এক হামলা, জেদ্দাসহ ৬ শহরে সতর্কতা ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায় আজ পোশাকশিল্পে জ্বালানি ও নীতি সংস্কারে প্রধানমন্ত্রীর কাছে বিকেএমইএর ৬ প্রস্তাব

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার?

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬   ৩২ বার পঠিত
মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার?

সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট ও ভিডিও প্রকাশ করে আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি। এর মধ্য দিয়ে আলবিসেলেস্তের হয়ে তাঁর দীর্ঘ ও সাফল্যময় অধ্যায়েরও ইতি ঘটল। এখন সবচেয়ে বড় প্রশ্ন—মেসির বিখ্যাত ১০ নম্বর জার্সি উঠবে কার গায়ে?

২০০৯ সালের ২৮ মার্চ প্রথমবার আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি পরেছিলেন মেসি। সেদিন কোচ ছিলেন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। ভেনেজুয়েলার বিপক্ষে ৪-০ গোলের জয় দিয়ে জাতীয় দলে এই জার্সিতে মেসির যাত্রা শুরু হয়। এরপর দীর্ঘ সময় ধরে ১০ নম্বর জার্সি বলতে কার্যত মেসিকেই বোঝাত।

মেসির বাইরে সর্বশেষ এই জার্সি পরেছিলেন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ১০ নম্বর জার্সি পরেন তিনি। ম্যাচটি অবশ্য আর্জেন্টিনা ১-০ গোলে হারে।

এর আগে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে অ্যাঞ্জেল কোরেয়া এবং চিলির বিপক্ষে পাওলো দিবালা ১০ নম্বর জার্সি পরেছিলেন। তবে তাদের কেউই সর্বশেষ বিশ্বকাপের আর্জেন্টিনা দলে ছিলেন না।

বর্তমান আর্জেন্টিনা দলের আরও কয়েকজন খেলোয়াড় নিজ নিজ ক্লাবের হয়ে ১০ নম্বর জার্সি পরেছেন। তাঁদের মধ্যে আছেন ইন্টার মিলানের লাউতারো মার্তিনেজ, লিভারপুলের অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং কোমোর নিকোলাস পাজ।

এ ছাড়া অতীতে ক্লাব পর্যায়ে ১০ নম্বর জার্সি পরার অভিজ্ঞতা রয়েছে রদ্রিগো দি পল, লিয়ান্দ্রো পারেদেস, থিয়াগো আলমাদা, জিওভানি লো সেলসো ও নিকোলাস গঞ্জালেজেরও।

তবে জাতীয় দলের ১০ নম্বর জার্সির উত্তরাধিকার পাওয়া আর ক্লাবের ১০ নম্বর পরার মধ্যে পার্থক্য অনেক। মেসির যুগের পর আর্জেন্টিনার সবচেয়ে প্রতীকী জার্সিটির নতুন উত্তরসূরি কে হচ্ছেন, সেটিই এখন ফুটবলবিশ্বের অন্যতম বড় প্রশ্ন।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930