https://timenewsbangla.com

জাতীয় সংসদে নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবি জানিয়েছেন নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এম এ মাহবুব উদ্দিন খোকন।
বুধবার (২ সেপ্টেম্বর) সংসদে বক্তব্যে তিনি নোয়াখালীর মানুষের অবদান তুলে ধরে বিভাগ ঘোষণার পাশাপাশি সমুদ্রবন্দর, বিমানবন্দর ও মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান।
তিনি বলেন, দেশের প্রতিটি জেলায় নোয়াখালীর মানুষ রয়েছেন, বিদেশেও বিপুলসংখ্যক নোয়াখালীর মানুষ বসবাস করেন।
তার বক্তব্যের জবাবে সংসদের দায়িত্বে থাকা ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল রসিকতা করে বলেন, “নোয়াখালী নাই কোথায়? কথায় কথায় বলে যে চাঁদে গেলেও নোয়াখালী পাওয়া যায়।”