হঠাৎ বুকের ব্যথা অনুভব করায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান। বর্তমানে তিনি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, বুধবার (২১ অক্টোবর) রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ২টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন তাঁকে দেখতে হাসপাতালে যান।

এ সময় আব্দুল মঈন খানের পরিবারের সদস্য, দলীয় নেতাকর্মী ও সরকারের পক্ষ থেকে তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে বলে জানান শায়রুল কবির খান।

তবে মন্ত্রীর শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।