ঢাকা
০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬   ০ বার পঠিত
জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

ছবি: -সংগৃহীত

জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই অনুষ্ঠানে পুরোহিত ও সেবাইতদের মধ্যে সম্মানিও বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধানমন্ত্রী যোগ দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বী নেতারা গত ছয় মাসে সরকারের বিভিন্ন উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে অতীতে সনাতন ধর্মাবলম্বীদের ওপর সংঘটিত নির্যাতনের বিচার দাবি এবং জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তারা।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদী সরকারের আমলে বিএনপির সঙ্গে যুক্ত সনাতন ধর্মাবলম্বীদের অনেকে নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন। শুধু বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে অনেকে পদোন্নতি থেকেও বঞ্চিত হয়েছেন বলে দাবি করেন তিনি।

রিজভী আরও বলেন, আগের সরকারের সময়ে মানুষ গুমের আশঙ্কায় স্বাধীনভাবে কথা বলতে পারত না। বর্তমানে সরকারের সমালোচনা করার সুযোগ রয়েছে এবং প্রধানমন্ত্রীর সামনেও সমালোচনা করা সম্ভব হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ চৌধুরী, ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, ধর্মপ্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930