যুদ্ধের মধ্যে মোজতবা খামেনির দীর্ঘ সময় জনসমক্ষে অনুপস্থিতি নিয়ে নানা প্রশ্ন উঠেছে। এমন পরিস্থিতিতে তাঁর শারীরিক অবস্থা ও নেতৃত্বের বিষয়ে এই বক্তব্য দিলেন সাদেঘি।
এদিকে ইরানে আরও সামরিক অভিযান চালানোর ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র এরই মধ্যে ইরানকে ‘ভয়াবহভাবে বিপর্যস্ত’ করেছে।
অন্যদিকে, ইরান জানিয়েছে, এক দিনেই হরমুজ প্রণালিতে সাতটি তেলবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর এক দিনে ক্ষতিগ্রস্ত জাহাজের এটিই সর্বোচ্চ সংখ্যা বলে জানিয়েছে দেশটি।
মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে অনিশ্চয়তা, নতুন সামরিক অভিযানের হুমকি এবং হরমুজ প্রণালিতে জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা—সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ঘিরে উদ্বেগ অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন