ঢাকা
০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম

ফরচুন সুজের চেয়ারম্যান-ব্যবস্থাপনা পরিচালকসহ ৮ জনকে ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ১৩ মে ২০২৬   ৩৮ বার পঠিত
ফরচুন সুজের চেয়ারম্যান-ব্যবস্থাপনা পরিচালকসহ ৮ জনকে ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

ফরচুন সুজ লিমিটেড-এর ২০২২ হিসাব বছরের ঘোষিত নগদ লভ্যাংশ পরিশোধে ব্যর্থতা এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্তি ফি বকেয়া রাখার অভিযোগে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ ৮ জনকে মোট ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।

বুধবার কমিশনের ১০১৩তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে।

জরিমানার মধ্যে কোম্পানির চেয়ারম্যান মো. মিজানুর রহমানকে ৫ কোটি টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ব্যবস্থাপনা পরিচালক রোকসানা রহমান, পরিচালক মো. আমানুর রহমান, রবিউল ইসলাম এবং সাবেক পরিচালক মো. খসরুল ইসলামকে ৫০ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

এ ছাড়া প্রধান অর্থ কর্মকর্তা জামিল আহমেদ চৌধুরীকে ১০ লাখ টাকা এবং সাবেক ও বর্তমান কোম্পানি সচিবকে ৫ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

নিয়ন্ত্রক সংস্থার অভিযোগ, কোম্পানিটি ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের পরিশোধ করতে ব্যর্থ হয়েছে এবং শেয়ারবাজার–সংক্রান্ত নির্ধারিত আর্থিক দায়ও সময়মতো পরিশোধ করেনি।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930