ঢাকা
০৩ সেপ্টেম্বর ২০২৬

ব্রাজিলকে বিশ্বকাপ জয়ের মন্ত্র দিলেন আনচেলত্তি

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬   ৪৫ বার পঠিত
ব্রাজিলকে বিশ্বকাপ জয়ের মন্ত্র দিলেন আনচেলত্তি

ছবি: -সংগৃহীত

২৪ বছর ধরে বিশ্বকাপ শিরোপার অপেক্ষায় থাকা ব্রাজিলকে নতুন করে আত্মবিশ্বাসে ফেরাতে চান কোচ কার্লো আনচেলত্তি। তার মতে, মাঠের পারফরম্যান্সের চেয়ে অতিরিক্ত মানসিক চাপই এখন সেলেসাওদের সবচেয়ে বড় সমস্যা।

রিও ডি জেনেরিওতে ব্রাজিল ফুটবল ফেডারেশনের সদর দপ্তরে দেওয়া এক সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, খেলোয়াড়রা নিজেদের ওপর অতিরিক্ত চাপ নিচ্ছেন, যা তাদের স্বাভাবিক খেলায় প্রভাব ফেলছে। তিনি মনে করেন, আনন্দ ও সৃজনশীলতাই ব্রাজিলিয়ান ফুটবলের মূল শক্তি, কিন্তু চাপের কারণে সেই বৈশিষ্ট্য হারিয়ে যাচ্ছে।

আনচেলত্তির ভাষায়, ছোটখাটো ভুল নিয়েও খেলোয়াড়রা অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাচ্ছেন। প্রীতি ম্যাচগুলোর উদাহরণ টেনে তিনি বলেন, সামান্য ভুলকে বড় বিপর্যয় হিসেবে দেখলে দলের স্বাভাবিক ছন্দ নষ্ট হয়। তাই সবাই মিলে চাপ ভাগ করে নেওয়ার মানসিকতা গড়ে তোলার ওপর জোর দেন তিনি।

ব্রাজিলের ঐতিহ্যবাহী সাম্বা ফুটবলের ধারা বদলানোর কোনো ইচ্ছা নেই বলেও জানান আনচেলত্তি। বরং তিনি চান, সেই সৃজনশীল ফুটবলকে আধুনিক কৌশল ও শৃঙ্খলার সঙ্গে আরও কার্যকরভাবে মিলিয়ে নিতে।

২০২৬ বিশ্বকাপে ব্রাজিল খেলবে ‘সি’ গ্রুপে। সেখানে তাদের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। আগামী ১৩ জুন নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা মিশন শুরু করবে ব্রাজিল।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930