ঢাকা
২৮ আগস্ট ২০২৬
শিরোনাম

দেশে নিবন্ধিত মোটরসাইকেল প্রায় ৫০ লাখ

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬   ২২ বার পঠিত
দেশে নিবন্ধিত মোটরসাইকেল প্রায় ৫০ লাখ

ছবি: -সংগৃহীত

দেশে বর্তমানে বিআরটিএ নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা প্রায় ৫০ লাখ বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে তিনি জানান, দেশে নিবন্ধিত মোটরসাইকেলের মোট সংখ্যা ৪৯ লাখ ৯৭ হাজার ৯০টি।

সোমবার সংসদ অধিবেশনে টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর প্রশ্নের উত্তরে মন্ত্রী এ তথ্য তুলে ধরেন। তিনি বলেন, বিআরটিএ ইনফরমেশন সিস্টেম অনুযায়ী এই পরিসংখ্যান নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রী আরও জানান, সড়ক ও মহাসড়কে অবৈধভাবে চলাচলকারী মোটরসাইকেলের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। একই সঙ্গে যেসব যানবাহনের এখনো নিবন্ধন হয়নি, তারা প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করলে বিআরটিএ থেকে নিয়ম অনুযায়ী রেজিস্ট্রেশন দেওয়ার ব্যবস্থা করা হবে।