ঢাকা
২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
ডন ৩ বিতর্কে আদালতেই মীমাংসা চান রণবীর জাতীয় নির্বাচনের চেয়ে ভালো স্থানীয় নির্বাচন করতে চাই : সিইসি বিএনপি জুলাই সনদের পথেই এগোতে চায়, আমাদের ওপর আস্থা রাখুন : আইনমন্ত্রী বাংলাদেশের সঙ্গে সবার আগে অর্থনৈতিক সুসম্পর্ক দরকার : ভারতের হাইকমিশনার নুসরাত হত্যা মামলায় ১৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়া বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নিলেন হাইকোর্ট ২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু ১৪ মার্চ, প্রকাশিত সময়সূচি কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায়ে ২ জনের মৃত্যুদণ্ড বহাল, খালাস ১০ যুদ্ধ বন্ধের উদ্যোগে ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান ঢাকার বাতাস আজ সহনীয়, দূষণের স্কোর ৮০

জামায়াত গণতন্ত্রে বিশ্বাস করে না, মুন্সীগঞ্জে মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট
শনিবার, ২০ জুন ২০২৬   ২৯ বার পঠিত
জামায়াত গণতন্ত্রে বিশ্বাস করে না, মুন্সীগঞ্জে মির্জা ফখরুল

ছবি: -সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির গণতান্ত্রিক অবস্থান নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। একই সঙ্গে তিনি দাবি করেন, জামায়াতে ইসলামী গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে না।

শনিবার দুপুরে মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকায় কালীদাস নদীর ওপর নির্মিত কাঠেরপুল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, জনগণের সমর্থনে বিএনপি দুই-তৃতীয়াংশ ভোটে নির্বাচিত হয়েছে। ফলে বিএনপির গণতন্ত্র নিয়ে প্রশ্ন তোলা সমীচীন নয়। জামায়াত একটি রেজিমেন্টেড রাজনৈতিক দল, তারা গণতন্ত্রই বিশ্বাস করে না।

তিনি আরও বলেন, বিএনপি কখনো একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাস করে না। গত পাঁচ দশক ধরে দলটি গণতন্ত্রের জন্য আন্দোলন ও সংগ্রাম করে আসছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আর তারেক রহমানও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে দীর্ঘ সময় বিদেশে অবস্থান করেছেন।

মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও শক্তিশালী হবে। পারস্পরিক মর্যাদা ও স্বার্থকে গুরুত্ব দিয়ে বিভিন্ন বিষয়ে সমঝোতা এগিয়ে নেওয়া হবে। বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর বিষয়েও আলোচনা হবে বলে জানান তিনি।

এর আগে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময়কালে মির্জা ফখরুল বলেন, দায়িত্ব গ্রহণের মাত্র তিন মাসের মধ্যেই সরকার বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি হাতে নিয়েছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টদের ভাতা এবং দেশব্যাপী খাল খনন কর্মসূচির কথা উল্লেখ করেন তিনি।

স্থানীয়দের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে উত্তর ইসলামপুর-মোল্লারচর সংযোগকারী কাঠেরপুলের পরিবর্তে একটি স্থায়ী সেতু নির্মাণের আশ্বাসও দেন মন্ত্রী। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

পরে উত্তর ইসলামপুর সামাজিক কবরস্থানে জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া দুপুরে মুন্সীগঞ্জ সার্কিট হাউসে আয়োজিত একটি মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031