ঢাকা
০৩ সেপ্টেম্বর ২০২৬

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. আনিসুর রহমান

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬   ৫০ বার পঠিত
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. আনিসুর রহমান

ছবি: -সংগৃহীত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমান। তিনি বিশ্ববিদ্যালয়টির সপ্তম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেন সহকারী সচিব মো. সুলতান আহমেদ।

প্রজ্ঞাপনে বলা হয়, রংপুর আইন, ২০০৯-এর ১০(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে ড. আনিসুর রহমানকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগ অনুযায়ী, যোগদানের তারিখ থেকে তার মেয়াদ হবে চার বছর অথবা অবসরের পূর্ব পর্যন্ত—যেটি আগে ঘটবে। উপাচার্য হিসেবে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। প্রয়োজনে রাষ্ট্রপতি ও আচার্য যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930