ঢাকা
০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
রাজনৈতিক পরিচয়ে অপরাধীকে অনুকম্পা দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে চার খুন, দুই আসামিকে জেল গেটে জিজ্ঞাসাবাদ মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা মার্কিন হামলার জবাবে কুয়েত, জর্ডান ও বাহরাইনে ইরানের হামলা ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন ক্ষেপণাস্ত্রের আঘাত, নিহত ৪ তৃতীয় টার্মিনালে বিমানবাহিনীর গাড়ি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে গণতন্ত্র ও জনকল্যাণভিত্তিক নতুন বাংলাদেশ গড়ার আহ্বান সালাহউদ্দিনের বিমানবাহিনীর ৩ সদস্যের জানাজা অনুষ্ঠিত, আহত ৪ জন সিএমএইচে আগস্টে বাংলাদেশের রপ্তানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ অটোরিকশার গ্যারেজে অস্ত্র কারখানা, ক্রেতা সেজে দুইজনকে ধরল পুলিশ

স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের ঘোষণা তথ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬   ৩৯ বার পঠিত
স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের ঘোষণা তথ্যমন্ত্রীর

ছবি: -সংগৃহীত

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার একটি কার্যকর ও স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, দেশের সব অংশীজনের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে এই কমিশন গঠন করা হবে, যাতে এটি কোনো চাপিয়ে দেওয়া কাঠামো হিসেবে বিবেচিত না হয়।

সোমবার রাজধানীর বেঙ্গল সেন্টারে অনলাইন গণমাধ্যম ‘এশিয়া পোস্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিশ্ব বর্তমানে দ্রুত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। ডিজিটাল প্রযুক্তি, অনলাইন গণমাধ্যম ও ইন্টারনেটের বিস্তারের ফলে তথ্যপ্রবাহ সহজ ও দ্রুত হলেও একই সঙ্গে ভুয়া তথ্য, অপতথ্য ও বিকৃত তথ্যের বিস্তারও বেড়েছে। তিনি বলেন, মানুষকে বিভ্রান্তিকর তথ্যের হাত থেকে রক্ষা করা এখন বড় চ্যালেঞ্জ।

তিনি আরও বলেন, সরকার একদিকে অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করতে চায়, অন্যদিকে জনগণকে অপতথ্য থেকে সুরক্ষাও দিতে চায়। এ লক্ষ্যেই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে ধারাবাহিক আলোচনা চলছে।

জহির উদ্দিন স্বপন বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির অপব্যবহারের কারণে নতুন ধরনের সংকট তৈরি হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার নতুন কর্মকৌশল প্রণয়নের উদ্যোগ নিয়েছে এবং এ ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেছে।

অনুষ্ঠানে এশিয়া পোস্টের সাংবাদিক, কলাকুশলী ও বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930