ঢাকা
০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
তৃতীয় টার্মিনালে বিমানবাহিনীর গাড়ি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে গণতন্ত্র ও জনকল্যাণভিত্তিক নতুন বাংলাদেশ গড়ার আহ্বান সালাহউদ্দিনের বিমানবাহিনীর ৩ সদস্যের জানাজা অনুষ্ঠিত, আহত ৪ জন সিএমএইচে আগস্টে বাংলাদেশের রপ্তানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ অটোরিকশার গ্যারেজে অস্ত্র কারখানা, ক্রেতা সেজে দুইজনকে ধরল পুলিশ ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৩২৪ রোগী যাত্রীসেবার মান বাড়াতে নতুন বিধিমালা হচ্ছে : বিমানমন্ত্রী আইন-শৃঙ্খলার পাশাপাশি গঠনমূলক কাজে আনসার-ভিডিপিকে আরও সক্রিয় হওয়ার আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সংসদীয় গণতন্ত্রও প্রতিষ্ঠা করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সরাসরি সাক্ষাতের আশা ট্রাম্পের

‘একজনও আমার দিকে তাকাচ্ছিল না’ — অভিজ্ঞতা জানালেন রজনীকান্ত

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬   ৪৮ বার পঠিত
‘একজনও আমার দিকে তাকাচ্ছিল না’ — অভিজ্ঞতা জানালেন রজনীকান্ত

ছবি: -সংগৃহীত

দক্ষিণ ভারতীয় সিনেমার অন্যতম জনপ্রিয় তারকা রজনীকান্ত জানিয়েছেন, এমন এক অভিজ্ঞতার কথা যেখানে শত শত মানুষের ভিড়ের মধ্যেও কেউ তার দিকে ফিরেও তাকায়নি। আর সেই ঘটনাই তাকে আধ্যাত্মিকতার গভীরতা উপলব্ধি করতে সাহায্য করেছে বলে জানান তিনি।

সম্প্রতি আধ্যাত্মিক গুরু রবিশঙ্করের ‘আর্ট অব লিভিং’ ফাউন্ডেশনের ৪৫ বছর পূর্তি উপলক্ষে বেঙ্গালুরুতে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন রজনীকান্ত। সেখানেই নিজের এই ব্যতিক্রমী অভিজ্ঞতার কথা শেয়ার করেন তিনি।

রজনীকান্ত বলেন, তিনি ভেবেছিলেন অন্য জায়গার মতো আশ্রমেও মানুষ তাকে ঘিরে ধরবে। কারণ সেখানে তামিলনাড়ুসহ বিভিন্ন স্থান থেকে বহু মানুষ এসেছিলেন। কিন্তু বাস্তবে সম্পূর্ণ ভিন্ন কিছু ঘটেছিল।

তার ভাষায়, “শত শত মানুষ ছিল, কিন্তু বিশ্বাস করুন একজন মানুষও আমার দিকে ফিরে তাকাচ্ছিল না। তখনই আমি বুঝতে পারলাম আধ্যাত্মিকতার শক্তি কতটা গভীর।”

তিনি আরও বলেন, ওই পরিবেশে গিয়ে তিনি সত্যিকারের ‘স্টারডম’-এর অর্থ উপলব্ধি করেছেন। প্রকৃতির মাঝে কাটানো সময় তার কাছে ছিল জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা।

অনুষ্ঠানে মজার একটি ঘটনাও শোনান রজনীকান্ত। তিনি বলেন, সেখানে অনেক হাতি, ঘোড়া ও গরু ছিল। এমনকি একটি ঘোড়ার নামও ছিল ‘রজনী’।

একসময় বাসের কন্ডাক্টর হিসেবে কর্মজীবন শুরু করা রজনীকান্ত আজ ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম বড় তারকা। তবে জনপ্রিয়তার শীর্ষে থেকেও সাধারণ জীবনযাপন ও বিনয়ী আচরণের জন্য তিনি দীর্ঘদিন ধরেই ভক্তদের কাছে বিশেষভাবে সমাদৃত।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930