ঢাকা
০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
তৃতীয় টার্মিনালে বিমানবাহিনীর গাড়ি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে গণতন্ত্র ও জনকল্যাণভিত্তিক নতুন বাংলাদেশ গড়ার আহ্বান সালাহউদ্দিনের বিমানবাহিনীর ৩ সদস্যের জানাজা অনুষ্ঠিত, আহত ৪ জন সিএমএইচে আগস্টে বাংলাদেশের রপ্তানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ অটোরিকশার গ্যারেজে অস্ত্র কারখানা, ক্রেতা সেজে দুইজনকে ধরল পুলিশ ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৩২৪ রোগী যাত্রীসেবার মান বাড়াতে নতুন বিধিমালা হচ্ছে : বিমানমন্ত্রী আইন-শৃঙ্খলার পাশাপাশি গঠনমূলক কাজে আনসার-ভিডিপিকে আরও সক্রিয় হওয়ার আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সংসদীয় গণতন্ত্রও প্রতিষ্ঠা করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সরাসরি সাক্ষাতের আশা ট্রাম্পের

এক চার্জেই টানা ৩ দিন চলবে রিয়েলমির নতুন ফোন

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬   ৫৮ বার পঠিত
এক চার্জেই টানা ৩ দিন চলবে রিয়েলমির নতুন ফোন

ছবি: -সংগৃহীত

দীর্ঘ ব্যাটারি ব্যাকআপের সুবিধা নিয়ে বাংলাদেশে নতুন স্মার্টফোন উন্মোচন করেছে রিয়েলমি। ‘রিয়েলমি সি১০০আই’ নামের এই ফোনে রয়েছে ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ারের বড় ব্যাটারি, যা একবার চার্জে সর্বোচ্চ তিন দিন পর্যন্ত ব্যবহার করা যাবে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

রিয়েলমির তথ্যমতে, ফোনটিতে টানা ৯৬.৪ ঘণ্টা গান শোনা এবং প্রায় ২১ ঘণ্টা ইউটিউব স্ট্রিমিং করা সম্ভব। গেমিংয়ের ক্ষেত্রেও দীর্ঘ সময় পারফরম্যান্স ধরে রাখার সুবিধা থাকবে। ১২০ হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লের কারণে টানা আট ঘণ্টা পর্যন্ত স্মুথ গেমিং অভিজ্ঞতা পাওয়া যাবে বলেও দাবি করা হয়েছে।

বড় ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটির নকশা তুলনামূলক পাতলা। এর পুরুত্ব ৮.৩৮ মিলিমিটার এবং ওজন ২০৮ গ্রাম। রিয়েলমির ভাষ্য, ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিযুক্ত ফোনগুলোর মধ্যে এটি অন্যতম পাতলা ডিভাইস।

ফোনটিতে রয়েছে ৬.৮ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে, যেখানে ব্যবহার করা হয়েছে ১২০ হার্জ রিফ্রেশ রেট। ফলে স্ক্রলিং, ভিডিও দেখা ও গেম খেলার অভিজ্ঞতা আরও মসৃণ হবে। নকশায় রাখা হয়েছে ফ্ল্যাগশিপধাঁচের রাউন্ডেড কর্নার।

অডিও সুবিধার দিকেও গুরুত্ব দিয়েছে প্রতিষ্ঠানটি। এতে রয়েছে ক্লিয়ার স্পিকার ও ৩০০ শতাংশ পর্যন্ত আলট্রা ভলিউম সুবিধা, যা কল, ভিডিও ও গেমিংয়ে জোরালো শব্দ নিশ্চিত করবে।

পারফরম্যান্সের জন্য ফোনটিতে সর্বোচ্চ ১২ জিবি পর্যন্ত ডাইনামিক র‍্যাম ব্যবহারের সুবিধা রয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১৬–নির্ভর রিয়েলমি ইউআইতে চলবে। দীর্ঘমেয়াদি স্মুথ পারফরম্যান্সের জন্য ৪৮ মাসের ফ্লুয়েন্সি সাপোর্টও রাখা হয়েছে।

ফোনটিকে আরও টেকসই করতে আর্মরশেল প্রোটেকশন এবং আইপি৬৪ মানের ধুলা ও পানিনিরোধী সুবিধা দেওয়া হয়েছে। এছাড়া ‘নেক্সট এআই’ ফিচারের মাধ্যমে স্মার্ট ইন্টারঅ্যাকশনের সুবিধাও পাওয়া যাবে।

ডন পার্পল ও ডাস্ক গ্রে—এই দুই রঙে পাওয়া যাচ্ছে ফোনটি। বাংলাদেশে ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ সংস্করণের দাম রাখা হয়েছে ১৫ হাজার ৯৯৯ টাকা। আর ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের দাম ১৭ হাজার ৯৯৯ টাকা।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930