ঢাকা
০৪ সেপ্টেম্বর ২০২৬

নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপি-এবি পার্টিসহ ৭ দলকে ইসির শোকজ

নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ২৬ জুন ২০২৬   ৪১ বার পঠিত
নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপি-এবি পার্টিসহ ৭ দলকে ইসির শোকজ

ছবি: -সংগৃহীত

নির্বাচনি ব্যয়ের হিসাব নির্ধারিত সময়ের মধ্যে জমা না দেওয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ (এবি) পার্টিসহ সাতটি রাজনৈতিক দলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে তাদের বিরুদ্ধে ১০ হাজার টাকা জরিমানা আরোপের পাশাপাশি ব্যয়ের হিসাব জমা দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, সে বিষয়ে দ্রুত জবাব দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) নির্বাচন কমিশনের উপ-সচিব মো. মনির হোসেন স্বাক্ষরিত নোটিশ সংশ্লিষ্ট দলগুলোর কাছে পাঠানো হয়।

শোকজ পাওয়া দলগুলো হলো— জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল), বাংলাদেশ কল্যাণ পার্টি, আমার বাংলাদেশ (এবি) পার্টি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এবং আমজনতার দল।

নোটিশে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর জন্য নির্বাচন শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচনি ব্যয়ের নিরীক্ষিত হিসাব নির্বাচন কমিশনে জমা দেওয়া আইনত বাধ্যতামূলক। তবে নির্ধারিত সময়ের মধ্যে এসব দল সেই হিসাব জমা দেয়নি।

ইসি জানায়, গত ১৬ মার্চ চিঠি দিয়ে ১৩ মে পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। পরে ১৯ মে সতর্কীকরণ নোটিশ জারি করে ১৩ জুনের মধ্যে ব্যয়ের বিবরণী জমা দিতে বলা হয়। এরপরও সংশ্লিষ্ট দলগুলো প্রয়োজনীয় হিসাব দাখিল করেনি।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, নির্ধারিত সময়ে ব্যয়ের হিসাব জমা না দিলে কমিশন ১০ হাজার টাকা জরিমানা করে সময় বাড়াতে পারে। এরপরও হিসাব দাখিল না করলে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলের উদ্যোগ নেওয়ার সুযোগ রয়েছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930