ঢাকা
০৩ সেপ্টেম্বর ২০২৬

হলমার্ক-বেসিক ব্যাংক কেলেঙ্কারিতে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা চাইলেন আখতার

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬   ২৯ বার পঠিত
হলমার্ক-বেসিক ব্যাংক কেলেঙ্কারিতে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা চাইলেন আখতার

ছবি: -সংগৃহীত

বাংলাদেশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের মধ্যে দীর্ঘদিনের প্রশাসনিক দ্বৈততা দূর করার পাশাপাশি হলমার্ক, জনতা ব্যাংক ও বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারিতে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন।

মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ছাঁটাই প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, অতীতের বড় বড় ব্যাংক কেলেঙ্কারিগুলো আর্থিক প্রতিষ্ঠান বিভাগের দুর্বলতা কিংবা সংশ্লিষ্টদের সম্পৃক্ততার কারণেই ঘটেছে। এসব ঘটনায় বিভাগের কোনো কর্মকর্তা জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া উচিত।

আখতার হোসেন বলেন, বাংলাদেশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের মধ্যে বিদ্যমান প্রশাসনিক দ্বৈততা দীর্ঘদিন ধরেই আলোচনার বিষয়। এই জটিলতা দূর করে দুই প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করা প্রয়োজন।

তিনি আরও বলেন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ অনেক ক্ষেত্রে ঋণ পুনঃতফসিল করে থাকে। এতে খেলাপি ঋণের প্রকৃত চিত্র আড়াল হওয়ার আশঙ্কা তৈরি হয়, যা দেশের ব্যাংকিং খাতের জন্য উদ্বেগের বিষয়।

অর্থমন্ত্রীর উদ্দেশে তিনি প্রশ্ন রাখেন, ঋণ পুনঃতফসিলের ক্ষেত্রে কীভাবে কার্যকর তদারকি নিশ্চিত করা হবে। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের মধ্যে বিদ্যমান প্রশাসনিক জটিলতা দূর করতে সরকার কী ধরনের পদক্ষেপ নেবে, সেটিও জানতে চান তিনি।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930