ঢাকা
০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
তৃতীয় টার্মিনালে বিমানবাহিনীর গাড়ি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে গণতন্ত্র ও জনকল্যাণভিত্তিক নতুন বাংলাদেশ গড়ার আহ্বান সালাহউদ্দিনের বিমানবাহিনীর ৩ সদস্যের জানাজা অনুষ্ঠিত, আহত ৪ জন সিএমএইচে আগস্টে বাংলাদেশের রপ্তানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ অটোরিকশার গ্যারেজে অস্ত্র কারখানা, ক্রেতা সেজে দুইজনকে ধরল পুলিশ ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৩২৪ রোগী যাত্রীসেবার মান বাড়াতে নতুন বিধিমালা হচ্ছে : বিমানমন্ত্রী আইন-শৃঙ্খলার পাশাপাশি গঠনমূলক কাজে আনসার-ভিডিপিকে আরও সক্রিয় হওয়ার আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সংসদীয় গণতন্ত্রও প্রতিষ্ঠা করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সরাসরি সাক্ষাতের আশা ট্রাম্পের

নতুন জেমস বন্ড খুঁজতে অডিশন শুরু

ডেস্ক রিপোর্ট
শনিবার, ১৬ মে ২০২৬   ৪৭ বার পঠিত
নতুন জেমস বন্ড খুঁজতে অডিশন শুরু

ছবি: -সংগৃহীত

বিশ্বজুড়ে জনপ্রিয় গুপ্তচর চরিত্র জেমস বন্ড–এর নতুন মুখ খুঁজতে আনুষ্ঠানিকভাবে অডিশন শুরু করেছে অ্যামাজন এমজিএম স্টুডিও। ফ্র্যাঞ্চাইজির ২৬তম সিনেমার জন্য নতুন বন্ড নির্বাচনের কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে।

স্টুডিও জানিয়েছে, শুধু নতুন বন্ড নয়, সিনেমার অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রের জন্যও অভিনয়শিল্পী খোঁজা হচ্ছে। তবে অডিশন চলাকালে সিনেমা নিয়ে বিস্তারিত তথ্য এখনই প্রকাশ করা হবে না।

সম্ভাব্য নতুন বন্ড হিসেবে আলোচনায় রয়েছেন ক্যালাম টার্নার, অ্যারন টেলর-জনসন, হ্যারিস ডিকিনসন এবং জ্যাকব এলর্ডি।

১৯৬২ সালে শন কনেরি অভিনীত ড. নো–এর মাধ্যমে প্রথম বড় পর্দায় আসে জেমস বন্ড চরিত্রটি। পরে এই চরিত্রে অভিনয় করেছেন রজার মুর, টিমোথি ডাল্টন, পিয়ার্স ব্রসনান এবং ড্যানিয়েল ক্রেইগ।

ড্যানিয়েল ক্রেইগ ২০০৬ সালের ক্যাসিনো রয়্যাল থেকে শুরু করে টানা পাঁচটি বন্ড সিনেমায় অভিনয় করেন। ২০২১ সালে নো টাইম টু ডাই মুক্তির মধ্য দিয়ে তার বন্ড অধ্যায়ের সমাপ্তি ঘটে।

নতুন বন্ড নির্বাচনে বয়স ও উচ্চতাকে গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে। নির্মাতাদের চাওয়া, নতুন অভিনেতার বয়স ৩০ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে এবং উচ্চতা কমপক্ষে ৫ ফুট ১০ ইঞ্চি হতে হবে, যাতে দীর্ঘ সময় ধরে তিনি এই চরিত্রে অভিনয় করতে পারেন।

দীর্ঘ ৬৩ বছর ধরে ইয়ন প্রোডাকশনস বন্ড ফ্র্যাঞ্চাইজির সৃজনশীল নিয়ন্ত্রণে ছিল। তবে ২০২৫ সালে অ্যামাজন এমজিএম স্টুডিওর সঙ্গে চুক্তির পর এখন নতুন সিনেমার সৃজনশীল সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা মূলত তাদের হাতেই গেছে।

নতুন বন্ড সিনেমা পরিচালনার দায়িত্ব পেয়েছেন ডেনিস ভিলেনিউভ। তিনি সিনেমাটির নির্বাহী প্রযোজকের দায়িত্বও পালন করবেন। তবে নতুন সিনেমার নাম এখনো ঘোষণা করা হয়নি।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930