ঢাকা
০৫ আগস্ট ২০২৬
শিরোনাম
হরমুজ প্রণালী খুলতে ইরানের সঙ্গে চুক্তির আশা যুক্তরাষ্ট্রের পর্যটনকেন্দ্র একসময় ছিল কারাগার আদালতের নির্দেশে পুলিশ হেফাজতে থাকা হাতি ফিরছে মালিকের কাছে পুলিশ সদস্যকে বিয়ে করায় মেয়েকে হত্যা, ভারতে বাবা গ্রেফতার স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রকামী মানুষের জন্য ৫ আগস্ট আনন্দের দিন : প্রধানমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা একদিনেই অর্ধেকে কাঁচা মরিচের দাম, ৩০০ থেকে নেমে ১৫০ টাকা উত্তেজনার মধ্যে ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র রাজধানীতে যান চলাচলে ডিএমপির বিশেষ নির্দেশনা জুলাই গণঅভ্যুত্থান জাতির ঐক্য ও সাহসের প্রতীক : ড. ইউনূস

রাজধানীতে যান চলাচলে ডিএমপির বিশেষ নির্দেশনা

ডেস্ক রিপোর্ট
বুধবার, ০৫ আগস্ট ২০২৬   ৫ বার পঠিত
রাজধানীতে যান চলাচলে ডিএমপির বিশেষ নির্দেশনা

ছবি: -সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যান এবং মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় বিভিন্ন রাষ্ট্রীয় ও সাংস্কৃতিক কর্মসূচি অনুষ্ঠিত হবে। এ কারণে বুধবার (৫ আগস্ট) ভোর ৫টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ওইসব এলাকায় যান চলাচলে বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি জানিয়েছে, শাহবাগের ৩৬ জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, সোহরাওয়ার্দী উদ্যানে উন্মুক্ত কনসার্ট এবং মানিক মিয়া অ্যাভিনিউতে সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যান ও খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত এলাকায় যান চলাচল সীমিত থাকবে।

ফার্মগেট থেকে শাহবাগমুখী যানবাহনকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং থেকে বামে মোড় নিয়ে হেয়ার রোড অথবা মিন্টো রোড ব্যবহার করতে হবে। গোলাপশাহ মাজার, হাইকোর্ট ও মৎস্য ভবন এলাকা থেকে শাহবাগে যেতে হলে কাকরাইল মসজিদ ক্রসিং হয়ে চলাচল করতে হবে।

সায়েন্সল্যাব থেকে শাহবাগগামী যানবাহন মিরপুর রোড, নিউ মার্কেট, আজিমপুর, চাঁনখারপুল ও বকশীবাজার হয়ে গন্তব্যে যেতে পারবে। বিকল্প হিসেবে বাটা বা কাটাবন ক্রসিং থেকে হাতিরপুল কিংবা নীলক্ষেত-পলাশী সড়কও ব্যবহার করা যাবে।

মিরপুর রোড থেকে ফার্মগেট বা সোনারগাঁওমুখী যানবাহনকে গণভবন ক্রসিং থেকে লেক রোড, উড়োজাহাজ ক্রসিং ও বিজয় সরণি হয়ে চলাচল করতে হবে। ফার্মগেট থেকে ইন্দিরা রোড হয়ে গণভবনমুখী যানবাহন খেজুর বাগান ক্রসিং, উড়োজাহাজ ক্রসিং ও লেক রোড ব্যবহার করবে।

ধানমন্ডি ২৭ ও আসাদগেট থেকে ফার্মগেটগামী যানবাহনের জন্যও একই বিকল্প পথ নির্ধারণ করা হয়েছে। এসব যানবাহন গণভবন ক্রসিং, লেক রোড, উড়োজাহাজ ক্রসিং ও বিজয় সরণি হয়ে ফার্মগেটে পৌঁছাতে পারবে।

এলিভেটেড এক্সপ্রেসওয়ে অথবা ইন্দিরা রোড থেকে ধানমন্ডিগামী যানবাহনকে খেজুর বাগান ক্রসিং, উড়োজাহাজ ক্রসিং, লেক রোড ও আসাদগেট হয়ে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া মিরপুর রোড থেকে ধানমন্ডি ২৭-এ যেতে শ্যামলী, শিশুমেলা, গণভবন ও আসাদগেট সড়ক ব্যবহার করা যাবে।

ডিএমপি আরও জানিয়েছে, যানজট ও দুর্ভোগ এড়াতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট এক্সিট র‌্যাম্পের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) এক্সিট র‌্যাম্প ব্যবহার করার জন্য চালকদের বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031