ঢাকা
১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এইচআরসিএম স্ট্যাটাস প্রত্যাহারে ব্রিটিশ হাইকমিশনারের সহযোগিতা চাইলেন বিমানমন্ত্রী পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত কাদেরসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭ নেতার মৃত্যুদণ্ড জুলাই গণঅভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড শহীদ দুই সেনাসদস্যের পরিবারের পাশে সরকার, দেওয়া হবে বাড়ি ও ভাতা আসছে স্মার্ট ইমিগ্রেশন ব্যবস্থা, বিমানবন্দরে নামার আগেই শনাক্ত হবে অপরাধী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন, আজ থেকে বিএনপির মনোনয়ন ফর্ম বিক্রি সৌদিতে হুথিদের একের পর এক হামলা, জেদ্দাসহ ৬ শহরে সতর্কতা ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায় আজ পোশাকশিল্পে জ্বালানি ও নীতি সংস্কারে প্রধানমন্ত্রীর কাছে বিকেএমইএর ৬ প্রস্তাব

কাঁঠাল থেকে বিস্কুট, শ্রীপুরের আব্দুস সাত্তারের নতুন উদ্যোগ

সোমবার, ১০ আগস্ট ২০২৬   ৬৯ বার পঠিত
কাঁঠাল থেকে বিস্কুট, শ্রীপুরের আব্দুস সাত্তারের নতুন উদ্যোগ

গাজীপুরের শ্রীপুরে জাতীয় ফল কাঁঠাল দিয়ে বিস্কুট তৈরি করে সাড়া ফেলেছেন উদ্যোক্তা আব্দুস সাত্তার ভূঁইয়া। মৌসুমে বিপুল পরিমাণ কাঁঠাল নষ্ট হওয়ার সমস্যা থেকে নতুন বাণিজ্যিক সম্ভাবনা তৈরির লক্ষ্যেই তার এ উদ্যোগ।

শ্রীপুরের বৈরাগীরচালা গ্রামের নিজস্ব কারখানা ‘মোমতাহিনা ফুড অ্যান্ড অয়েল মিলস’-এর অধীনে ‘মেহমান ফুড’ নামে তিনি কাঁঠালের বিস্কুট বাজারজাত করছেন। এতে কোনো কৃত্রিম কাঁঠালের সুগন্ধি বা ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করা হয় না। প্রতিটি বিস্কুটে প্রায় ২০ শতাংশ তাজা কাঁঠালের শাঁসের সঙ্গে ঘি, মাখন, দুধ, ময়দাসহ অন্যান্য উপাদান ব্যবহার করা হয়।

উদ্যোক্তা জানান, বিদেশে কাঁঠাল প্রক্রিয়াজাত করে বিভিন্ন খাদ্যপণ্য তৈরির অভিজ্ঞতা থেকেই তিনি এ ধারণা পান। চলতি মৌসুমে প্রায় ৫০০টি পাকা কাঁঠাল প্রক্রিয়াজাত করে বিস্কুট উৎপাদনে সফল হয়েছেন।

কারখানা সূত্রে জানা যায়, কাঁঠালের শাঁস ও বীজ আলাদা করে ব্লেন্ড করার পর মাখন, ঘি, দুধ ও ময়দার সঙ্গে মিশিয়ে মণ্ড তৈরি করা হয়। পরে নির্দিষ্ট আকারে কেটে প্রায় ২৫ মিনিট বেক করে ঠান্ডা হওয়ার পর বায়ুরোধী প্যাকেটে বাজারজাত করা হয়। বর্তমানে ৮০০ থেকে ৮৫০ গ্রাম ওজনের প্রতি প্যাকেটের দাম ৭৫০ টাকা।

অনলাইন ও সরাসরি বিক্রির পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায় কুরিয়ারে এ বিস্কুট পাঠানো হচ্ছে। ক্রেতাদের অনেকেই পুনরায় অর্ডার করছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

গাজীপুরে প্রতি বছর ১০ হাজার হেক্টরের বেশি জমিতে কাঁঠাল উৎপাদিত হয়। এর মধ্যে শ্রীপুরেই উৎপাদন হয় ৩ হাজার ৫০০ হেক্টরের বেশি। সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের সুযোগ সীমিত হওয়ায় মৌসুমে বিপুল পরিমাণ কাঁঠাল নষ্ট হয় এবং কৃষকেরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা বলছেন, কাঁঠালের এক-তৃতীয়াংশ পর্যন্ত প্রতিবছর অপচয় হয়। এই অপচয় রোধে প্রতিষ্ঠানটি ২০টির বেশি প্রযুক্তি উদ্ভাবন করেছে। কাঁঠালের বীজ, কাঁচা ও পাকা শাঁস এবং শুকনো গুঁড়ায় থাকা পুষ্টি উপাদান কাজে লাগিয়ে বিভিন্ন খাদ্যপণ্য তৈরির সুযোগ রয়েছে।

উদ্যোক্তা আব্দুস সাত্তার ভূঁইয়া জানান, বিস্কুটের সাড়া তাকে আরও বড় পরিসরে কাজ করতে উৎসাহিত করেছে। আগামী মৌসুমে কাঁঠালের চিপস, জ্যামসহ আরও কয়েক ধরনের প্রক্রিয়াজাত খাদ্যপণ্য তৈরির পরিকল্পনা রয়েছে তার। পাশাপাশি এসব পণ্য সাধারণ মানুষের কাছে সাশ্রয়ী করতে সরকারকে ভ্যাট ও কর ছাড় দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930