ঢাকা
১৭ আগস্ট ২০২৬
শিরোনাম
ভূমধ্যসাগরে ১০ জনের মৃত্যু, ভাসতে ভাসতে মিসরে পৌঁছালেন ২৯ বাংলাদেশি ঢাকায় মৃদু ভূমিকম্প, উৎপত্তিস্থল নরসিংদীর শিবপুর বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ৪ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস তারেক রহমানের ভারত সফর দ্রুত হওয়া উচিত : দীনেশ ত্রিবেদী যান্ত্রিক ত্রুটিতে কাঠমান্ডুতে আটকা ১২৭ যাত্রী, ৭ ঘণ্টা পর বিকল্প ফ্লাইটে ঢাকায় সৌরবিদ্যুতে চার্জ হলেই মিলবে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন দেশজুড়ে সিরিজ বোমা হামলার সেই ভয়াল দিন আজ চট্টগ্রামে টানা বৃষ্টিতে ব্যাপক জলাবদ্ধতা, ভোগান্তি কমছে ডলারের দাম, রেমিট্যান্সে স্বস্তি বৈদেশিক মুদ্রার বাজারে মঙ্গলবার থেকে রাজধানীতে চালু হচ্ছে নারীদের জন্য বিশেষ বাস

ঢাকায় মৃদু ভূমিকম্প, উৎপত্তিস্থল নরসিংদীর শিবপুর

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ১৭ আগস্ট ২০২৬   ৫ বার পঠিত
ঢাকায় মৃদু ভূমিকম্প, উৎপত্তিস্থল নরসিংদীর শিবপুর

ছবি: -সংগৃহীত

রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) ভোর ৫টা ৩২ মিনিটে অনুভূত হওয়া এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুরে। ঢাকার প্রায় ৪৭ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে ভূমিকম্পটির উৎপত্তি হয়। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার।

ভূমিকম্পটি মৃদু হওয়ায় তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে গত বছর নরসিংদী এলাকায় একাধিকবার ভূমিকম্প অনুভূত হয় এবং কয়েকটি ঘটনায় হতাহতের ঘটনাও ঘটে। তখন বিভিন্ন সভা-সেমিনারে ভূমিকম্প বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছিলেন, টেকটোনিক প্লেটের তিনটি সক্রিয় ফল্টের কারণে বাংলাদেশ ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার জরুরি। সময়মতো কার্যকর পদক্ষেপ নেওয়া গেলে বড় ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও প্রাণহানি অনেকটাই কমানো সম্ভব।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031