https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এখন ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, মঙ্গলবার সকাল ৯টায় সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে আন্তর্জাতিক ও স্থানীয় বাজার পরিস্থিতি পর্যালোচনা করে নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা। আগের দিন সোমবার এই দাম ছিল ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা। অর্থাৎ এক ভরিতে দাম বেড়েছে ১ হাজার ৬৩৩ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৬০৪ টাকা। ১৮ ক্যারেটের এক ভরি বিক্রি হবে ২ লাখ ৩ হাজার ১৮৭ টাকায়। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৫ হাজার ৯২০ টাকা।
সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৪৮২ টাকা। ২১ ক্যারেটের রুপা ৫ হাজার ২৪৯ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৩৮৩ টাকা ভরিতে।
নতুন দাম কার্যকরের ফলে দেশের বাজারে সোনার দাম আরও এক দফা বেড়ে ২ লাখ ৪৭ হাজার টাকার সীমা অতিক্রম করল।