প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আক্রমণাত্মক মন্তব্য করার অভিযোগে আবু বকর সিদ্দিক নামে এক ব্যক্তিকে আটক করেছে এসআরবি-৫ রাজশাহী ব্যাটালিয়ন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বুধবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর ব্যবহৃত বাসসংক্রান্ত একটি ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে ওই ব্যক্তি লেখেন, ‘ইস একটা বড় সুযোগ ছিল, শুধু একটি স্নাইপারের অভাব ছিল।’ মন্তব্যটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়।