ঢাকা
২৭ আগস্ট ২০২৬

রাষ্ট্রায়ত্ত ব্যাংকে খেলাপি ঋণ ১ লাখ ৮৯ হাজার কোটি টাকা, সংসদে অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ১২ জুলাই ২০২৬   ২৯ বার পঠিত
রাষ্ট্রায়ত্ত ব্যাংকে খেলাপি ঋণ ১ লাখ ৮৯ হাজার কোটি টাকা, সংসদে অর্থমন্ত্রী

ছবি: -সংগৃহীত

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে প্রায় ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি ৭৫ লাখ টাকায় পৌঁছেছে। ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে খেলাপি ঋণ কমানোর লক্ষ্যে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি বিভিন্ন কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে।

রোববার (১২ জুলাই) জাতীয় সংসদের ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় তথা প্রথম বাজেট অধিবেশনের ২৩তম কার্যদিবসে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহারের সম্পূরক প্রশ্নের জবাবে এ তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

অর্থমন্ত্রী বলেন, গত ৩১ মে পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) ডাটাবেইজে রাষ্ট্রায়ত্ত নয়টি ব্যাংকের পাঠানো তথ্যের ভিত্তিতে খেলাপি ঋণের এই হিসাব প্রস্তুত করা হয়েছে।

এই নয়টি ব্যাংক হলো—অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, সোনালী ব্যাংক, বেসিক ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এবং প্রবাসী কল্যাণ ব্যাংক।

তিনি বলেন, ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে খেলাপি ঋণের উচ্চহার কমানো এখন অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্য বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারেও গুরুত্ব পেয়েছে। সে অনুযায়ী বাংলাদেশ ব্যাংক স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে।

স্বল্পমেয়াদি পরিকল্পনার আওতায় শ্রেণিকৃত ঋণ নিষ্পত্তির কৌশল (রেজল্যুশন স্ট্র্যাটেজি) সংক্রান্ত গাইডলাইন প্রণয়ন এবং আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট গাইডলাইন হালনাগাদের কাজ চলছে।

মধ্যমেয়াদি পরিকল্পনায় রয়েছে আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মান (আইএফআরএস-৯) বাস্তবায়ন, তালিকাভুক্ত প্রতিষ্ঠানের মাধ্যমে জামানতের মূল্যায়ন, কৃষিঋণ পুনঃতফসিল নীতিমালা হালনাগাদ, খেলাপি ঋণ আদায়ে কর্মকর্তাদের জন্য বিশেষ প্রণোদনা এবং নিয়মিত ঋণ পরিশোধকারীদের জন্য বিদ্যমান প্রণোদনা আরও কার্যকর করা।

দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে একজন ঋণগ্রহীতার জন্য পুরো ব্যাংকিং খাত থেকে ঋণ গ্রহণের সর্বোচ্চ সীমা নির্ধারণ, ইচ্ছাকৃত খেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, অর্থঋণ আদালতের বিচারক প্যানেলে অভিজ্ঞ ব্যাংকার অন্তর্ভুক্তি, রিটের মাধ্যমে ঋণ আদায়ে দীর্ঘসূত্রতা কমানো এবং বেসরকারি খাতে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি গঠনের জন্য প্রয়োজনীয় আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী জানান, ঝুঁকিপূর্ণ ব্যাংকের কার্যকর ব্যবস্থাপনার জন্য ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬ প্রণয়ন করা হয়েছে। পাশাপাশি আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় আমানত সুরক্ষা আইন, ২০২৬ প্রণয়নের উদ্যোগও নেওয়া হয়েছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031