ঢাকা
১৬ আগস্ট ২০২৬

বাংলাদেশের সঙ্গে ইনিংস হার এড়াতে অস্ট্রেলিয়ার শেষ লড়াই

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ১৬ আগস্ট ২০২৬   ১৭ বার পঠিত
বাংলাদেশের সঙ্গে ইনিংস হার এড়াতে অস্ট্রেলিয়ার শেষ লড়াই

ছবি: -সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে ডারউইন টেস্টে ইনিংস হার এড়াতে কঠিন লড়াইয়ে পড়েছে অস্ট্রেলিয়া। তৃতীয় দিন শেষে ঘুরে দাঁড়ানোর আভাস দিলেও চতুর্থ দিনের শুরুতেই স্বাগতিকদের চাপে ফেলেছে বাংলাদেশ। দিনের প্রথম দেড় ঘণ্টার মধ্যেই অস্ট্রেলিয়ার তিন উইকেট তুলে নিয়েছে মেহেদী হাসান মিরাজ।

দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। দিনের সপ্তম ওভারে অ্যালেক্স ক্যারিকে ফিরিয়ে ক্যামেরন গ্রিনের সঙ্গে ৫৬ রানের জুটি ভাঙেন মিরাজ। ৭২ বলে ৩০ রান করে লিটন দাসের ক্যাচ হন ক্যারি।

এরপর বেশিক্ষণ টিকতে পারেননি বেউ ওয়েবস্টারও। মিরাজের বলে বোল্ড হয়ে ৫ রানে ফেরেন তিনি। অন্য প্রান্তে থাকা ক্যামেরন গ্রিন তখন নিজের হাফ সেঞ্চুরি পূর্ণ করে লড়াই চালিয়ে যাচ্ছিলেন। ১৩ মাস ও ১৩ ইনিংস পর টেস্টে ফিফটির দেখা পান গ্রিন।

তবে ফিফটির পরও স্বস্তি পাননি তিনি। গ্রিনকে সঙ্গ দিতে আসা প্যাট কামিন্স মাত্র ৮ রান করে সাদমান ইসলামের ক্যাচ হন। মিরাজের বলে তার বিদায়ের মধ্য দিয়ে নতুন দিনে নিজের তৃতীয় এবং ইনিংসে চতুর্থ উইকেট পান এই অলরাউন্ডার।

অস্ট্রেলিয়ার সপ্তম উইকেট পড়ে ২০৭ রানে। ফলে ইনিংস হার এড়াতেই এখন বড় সংগ্রামের মুখে পড়েছে স্বাগতিকরা।

এর আগে প্রথম ইনিংসে ১৯৮ রানে অলআউট হয়ে বাংলাদেশের চেয়ে ২২৮ রানে পিছিয়ে পড়ে অস্ট্রেলিয়া। জবাবে তানজিদ হাসানের সেঞ্চুরি, নাজমুল হোসেন শান্তর হাফ সেঞ্চুরি এবং মেহেদী হাসান মিরাজের কার্যকর ইনিংসে বাংলাদেশ ৪২৬ রান সংগ্রহ করে।

দ্বিতীয় ইনিংসে শুরুতে অস্ট্রেলিয়া দ্রুত কয়েকটি উইকেট হারালেও তৃতীয় দিনের শেষ সেশনে ক্যামেরন গ্রিন ও অ্যালেক্স ক্যারির প্রতিরোধে ম্যাচে ফেরার চেষ্টা করে। তৃতীয় দিন শেষে ৪ উইকেটে ১৬১ রান নিয়ে বাংলাদেশ থেকে ৬৭ রানে পিছিয়ে ছিল তারা।

কিন্তু চতুর্থ দিনের শুরুতেই সেই প্রতিরোধ ভেঙে দিয়েছেন মিরাজ। এখন ইনিংস হার এড়াতে অস্ট্রেলিয়ার ব্যাটারদের সামনে বড় চ্যালেঞ্জ।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031