https://timenewsbangla.com

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
উপসচিব পদে ২৭৭ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। সোমবার (১৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করে।
এর মধ্যে ২৬২ কর্মকর্তাকে পদোন্নতির পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) করা হয়েছে। তাদের যোগদানপত্র সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর সরাসরি অথবা অনলাইনে জমা দিতে বলা হয়েছে।
অন্যদিকে, বিদেশে অবস্থিত বাংলাদেশের বিভিন্ন দূতাবাসে কর্মরত ১৫ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা উন্নীত পদে যোগদানের তারিখ থেকে ওই পদের বেতন-ভাতা পাবেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যোগদান ও বেতন-ভাতা সংক্রান্ত বিভিন্ন শর্তও উল্লেখ করা হয়েছে।