https://timenewsbangla.com

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
কুমিল্লার দাউদকান্দিতে দাঁড়িয়ে থাকা একটি ব্যক্তিগত গাড়িতে ধাক্কা দিয়ে আগুন ধরে বিলাসবহুল স্লিপার বাস পুড়ে ছাই হয়ে গেছে। তবে বাসে থাকা যাত্রীরা সবাই নিরাপদে নেমে যেতে সক্ষম হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সোমবার (১৭ আগস্ট) ভোর ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। কক্সবাজার থেকে ঢাকাগামী ‘রয়েল কক্স’ বাসটি রিলায়েবল সিএনজি ফিলিং স্টেশনের কাছে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে সজোরে ধাক্কা দেয়।
ধাক্কার পর বিকট শব্দে যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যান। কিছুক্ষণ পর বাসের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তেই পুরো বাসে ছড়িয়ে পড়ে। পরে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি জাকির হোসেন শিকদার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালকের চোখে ঘুম থাকায় তিনি সামনে দাঁড়িয়ে থাকা গাড়িটি দেখতে পারেননি। এতে দুর্ঘটনার পর বাসে আগুন ধরে যায়।
তিনি বলেন, দুর্ঘটনায় কোনো যাত্রী হতাহত হননি। বাসটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।