ঢাকা
২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
খেজুর-শসার সূত্র ধরে চার খুনের রহস্য উদঘাটন ব্রাজিলের প্রতিনিধিদলের জাতীয় স্টেডিয়াম পরিদর্শন, বাংলাদেশে খেলার আগ্রহ ডিলার না আসায় গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৩৯ ঢাকা-দিল্লি সম্পর্ক নিয়ে জয়শঙ্করের নতুন বার্তা স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজের আহ্বান তথ্যমন্ত্রীর নৌ ও বিমানবাহিনীর পদোন্নতিতে রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা, স্কুলশিক্ষকসহ পরিবারের ৪ জনকে হত্যা বিমান-পর্যটন খাতে গতি আনতে সমন্বয়হীনতা দূর করার ঘোষণা মন্ত্রী মিল্লাতের কে খুন করলো চারজনকে?

ব্রাজিলের প্রতিনিধিদলের জাতীয় স্টেডিয়াম পরিদর্শন, বাংলাদেশে খেলার আগ্রহ

রবিবার, ২৩ আগস্ট ২০২৬   ৯ বার পঠিত
ব্রাজিলের প্রতিনিধিদলের জাতীয় স্টেডিয়াম পরিদর্শন, বাংলাদেশে খেলার আগ্রহ

ব্রাজিলের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকায় এসে জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছে। রোববার দুপুরে তারা স্টেডিয়ামে প্রবেশ করে মাঠ, ড্রেনেজ ব্যবস্থা, ঘাস, ড্রেসিংরুম, গ্যালারি ও মিডিয়া বক্সসহ পুরো স্থাপনা ঘুরে দেখে।

পরিদর্শনের সময় স্টেডিয়ামের পরিবেশ ও অবকাঠামো নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন প্রতিনিধিদলের সদস্যরা। বাফুফের গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ইকবাল হোসেন জানিয়েছেন, ভবিষ্যতে নিরপেক্ষ ভেন্যু হিসেবে বাংলাদেশের জাতীয় স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে ব্রাজিল।

ইকবাল হোসেন বলেন, ব্রাজিলের প্রতিনিধিদল মাঠ ও স্টেডিয়ামের সবকিছু খুঁটিয়ে দেখেছে। বর্তমানে মাঠের কিছু কাজ চলমান রয়েছে এবং আগামী দুই সপ্তাহের মধ্যে তা শেষ হয়ে যাবে বলে তাদের জানানো হয়েছে।

তিনি জানান, প্রতিনিধিদলটি ড্রেনেজ ব্যবস্থা, পানি সরবরাহ, ঘাসের মান ও মাঠের সংস্কারকাজ সম্পর্কে বিস্তারিত খোঁজ নেয়। মাঠে কর্মরতদের সঙ্গেও তারা কথা বলে পরবর্তী কাজের অগ্রগতি সম্পর্কে জানতে চায়।

এ ছাড়া প্রতিনিধিদলটি ড্রেসিংরুম, গ্যালারি ও মিডিয়া বক্সও পরিদর্শন করে। গ্যালারিতে বসে মাঠের দৃশ্যও পর্যবেক্ষণ করেন তারা।

বাফুফের এই কর্মকর্তা বলেন, ব্রাজিল ভবিষ্যতে অন্য কোনো দেশের বিপক্ষেও এই স্টেডিয়ামকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্যবহার করতে পারে। এমনকি বাংলাদেশের বিপক্ষেও এখানে ম্যাচ খেলার আগ্রহের কথা জানিয়েছে তারা।

তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। স্টেডিয়ামের কাজ শেষ হওয়ার পর ব্রাজিলের প্রতিনিধিদল আবারও পরিদর্শনে আসতে পারে। তাদের চূড়ান্ত মতামত পাওয়ার পর পরিকল্পনার বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে বাফুফে।

সেপ্টেম্বর-অক্টোবরে ব্রাজিলের ভারতে থাকার কথা রয়েছে। এর আগে বাংলাদেশে এসে অনুশীলন বা ম্যাচ খেলার বিষয়ে কোনো চূড়ান্ত আলোচনা হয়নি বলেও জানিয়েছেন ইকবাল হোসেন।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031