https://timenewsbangla.com

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, শনিবার (২২ আগস্ট) সকাল ৮টা থেকে রোববার (২৩ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে নতুন করে ১ হাজার ২২৮ জন আক্রান্ত হয়েছেন।
এর মধ্যে ১ হাজার ৯৭ জনকে সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। আর পরীক্ষায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৩১ জনের।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৩ আগস্ট পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে ৮৩৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯৯ শিশু।