ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
১ সেপ্টেম্বর থেকে প্রয়োজনমতো টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা সোনার ভরি ছাড়াল ২ লাখ ৪৭ হাজার টাকা অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কার্গো হাব গড়ে ওঠেনি ৪৬ বছরেও, শাহজালালে বছরে ১২১ কোটি টাকার রাজস্বের সম্ভাবনা রাখাইনের যুদ্ধে অনিশ্চিত রোহিঙ্গা প্রত্যাবাসন চট্টগ্রাম-দোহাজারী রেললাইন ডুয়েলগেজে রূপান্তরের উদ্যোগ বঙ্গোপসাগরে সক্রিয় মৌসুমি বায়ু, বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা, চাপে চীনও শিক্ষক পরিবার হত্যা তদন্তভার ডিবিতে এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি, ট্রাম্প প্রশাসনের নতুন প্রস্তাব

বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

সোমবার, ২৪ আগস্ট ২০২৬   ৮ বার পঠিত
বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বগুড়া সদর উপজেলায় সাইফুল ইসলাম (৫০) নামে সাবেক এক ইউপি সদস্য ও খামারিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (২৩ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আশোকোলা পূর্বপাড়া (বাঘোপাড়া) এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত সাইফুল ওই এলাকার মৃত আবেদ আলী মণ্ডলের ছেলে। তিনি নুনগোলা ইউনিয়নের দুইবার নির্বাচিত সাবেক ইউপি সদস্য ছিলেন। পাশাপাশি তিনি খামার পরিচালনা করতেন।

স্থানীয়রা জানান, রাতে বাঘোপাড়া বাজার থেকে নাতিকে সঙ্গে নিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন সাইফুল। বাড়ির কাছাকাছি পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা তিন যুবক তার পথরোধ করে। এ সময় তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে ওই যুবকেরা রামদা দিয়ে সাইফুলকে এলোপাতাড়ি কোপাতে থাকে। গুরুতর আহত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে তাকে পাশের ধানখেতে ফেলে রেখে পালিয়ে যায় তারা।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখান থেকে এক জোড়া জুতা ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

হত্যাকাণ্ডের কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলে জানান ওসি।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031