ঢাকা
১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এইচআরসিএম স্ট্যাটাস প্রত্যাহারে ব্রিটিশ হাইকমিশনারের সহযোগিতা চাইলেন বিমানমন্ত্রী পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত কাদেরসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭ নেতার মৃত্যুদণ্ড জুলাই গণঅভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড শহীদ দুই সেনাসদস্যের পরিবারের পাশে সরকার, দেওয়া হবে বাড়ি ও ভাতা আসছে স্মার্ট ইমিগ্রেশন ব্যবস্থা, বিমানবন্দরে নামার আগেই শনাক্ত হবে অপরাধী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন, আজ থেকে বিএনপির মনোনয়ন ফর্ম বিক্রি সৌদিতে হুথিদের একের পর এক হামলা, জেদ্দাসহ ৬ শহরে সতর্কতা ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায় আজ পোশাকশিল্পে জ্বালানি ও নীতি সংস্কারে প্রধানমন্ত্রীর কাছে বিকেএমইএর ৬ প্রস্তাব

অটোরিকশার গ্যারেজে অস্ত্র কারখানা, ক্রেতা সেজে দুইজনকে ধরল পুলিশ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬   ৩২ বার পঠিত
অটোরিকশার গ্যারেজে অস্ত্র কারখানা, ক্রেতা সেজে দুইজনকে ধরল পুলিশ

চট্টগ্রামের হাটহাজারীতে সিএনজিচালিত অটোরিকশা মেরামতের একটি ওয়ার্কশপের আড়ালে দীর্ঘদিন ধরে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরি ও বিক্রির অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মনসুরাবাদ কলোনি এলাকার সরকারহাট বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার দুজন হলেন জামাল হোসেন ওরফে জামাল মিস্ত্রি (৪৪) ও কবির আহমদ (৪৭)।

পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রথমে অস্ত্রের ক্রেতা সেজে জামাল ও কবিরের সঙ্গে যোগাযোগ করা হয়। তারা ২০ থেকে ৫০ হাজার টাকার বিনিময়ে অস্ত্র বিক্রির কথা জানান। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অটোরিকশার ওয়ার্কশপে অভিযান চালানো হয়।

অভিযানে একটি পেনগান, চারটি দেশীয় পিস্তল এবং ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, ওয়ার্কশপের আড়ালে ওসমান নামে এক কর্মী এসব অস্ত্র তৈরি করতেন। পরে সেগুলো বিক্রির জন্য জামাল ও কবিরের কাছে দেওয়া হতো। গ্যারেজের মালিক বিদেশে থাকায় ওসমানই দীর্ঘদিন ধরে ওয়ার্কশপটি পরিচালনা করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, ওয়ার্কশপে অটোরিকশা মেরামতের পাশাপাশি গোপনে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরি করা হতো। তৈরি করা অস্ত্র বিভিন্ন ব্যক্তি ও চক্রের কাছে সরবরাহ ও বিক্রি করা হতো।

পুলিশ জানিয়েছে, ওসমানকে গ্রেফতারে অভিযান চলছে। উদ্ধার হওয়া সরঞ্জাম পরীক্ষা করে সেখানে কী ধরনের অস্ত্র তৈরি করা হতো এবং কতদিন ধরে এই কার্যক্রম চলছিল, তা তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930