https://timenewsbangla.com

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কুয়েত, জর্ডান ও বাহরাইনে থাকা মার্কিন অবকাঠামো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।
মঙ্গলবার রাতে হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের হামলার কয়েক ঘণ্টার পর পাল্টা হামলা শুরু করে তেহরান।
জর্ডান জানিয়েছে, ইরান থেকে ছোড়া ১৩টি ক্ষেপণাস্ত্র তাদের আকাশসীমায় প্রবেশ করে। এর মধ্যে ১০টি প্রতিহত করা হয়েছে। কুয়েতও আকাশসীমায় ড্রোন শনাক্তের কথা জানিয়েছে।
এদিকে বাহরাইনের শেখ ঈসা ঘাঁটির রাডার ব্যবস্থা ও মার্কিন সেনাদের অবস্থান লক্ষ্য করে বড় ধরনের ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। ইরাকে থাকা মার্কিন সেনাদের ওপরও হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসলামিক বিপ্লবী গার্ড।