ঢাকা
১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এইচআরসিএম স্ট্যাটাস প্রত্যাহারে ব্রিটিশ হাইকমিশনারের সহযোগিতা চাইলেন বিমানমন্ত্রী পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত কাদেরসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭ নেতার মৃত্যুদণ্ড জুলাই গণঅভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড শহীদ দুই সেনাসদস্যের পরিবারের পাশে সরকার, দেওয়া হবে বাড়ি ও ভাতা আসছে স্মার্ট ইমিগ্রেশন ব্যবস্থা, বিমানবন্দরে নামার আগেই শনাক্ত হবে অপরাধী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন, আজ থেকে বিএনপির মনোনয়ন ফর্ম বিক্রি সৌদিতে হুথিদের একের পর এক হামলা, জেদ্দাসহ ৬ শহরে সতর্কতা ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায় আজ পোশাকশিল্পে জ্বালানি ও নীতি সংস্কারে প্রধানমন্ত্রীর কাছে বিকেএমইএর ৬ প্রস্তাব

নেপালে বন্যায় মৃত্যু বেড়ে ১১২৭, নিখোঁজ প্রায় ৫ হাজার

ডেস্ক রিপোর্ট
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬   ১৯ বার পঠিত
নেপালে বন্যায় মৃত্যু বেড়ে ১১২৭, নিখোঁজ প্রায় ৫ হাজার

ছবি: -সংগৃহীত

নেপালে ভোতেকোশি নদীর ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ১২৭ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৪ হাজার ৮৫৮ জন।

বুধবার (২ সেপ্টেম্বর) দেশটির পুলিশের সর্বশেষ আপডেটে এ তথ্য জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, নেপালের বিভিন্ন জেলা ও প্রতিবেশী ভারত থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়েছে।

সবচেয়ে বেশি মরদেহ পাওয়া গেছে চিতওয়ান থেকে ৩৪৮টি, নাওয়ালপারাসি পূর্ব থেকে ২১৭টি এবং নাওয়ালপারাসি পশ্চিম থেকে ১৯০টি। এ ছাড়া নুয়াকোটে ১৫৫, গোর্খায় ৬৬, ধাদিংয়ে ৫৯, তানাহুনে ৩৮, রাসুয়ায় ৪৫ এবং প্রতিবেশী ভারত থেকে ৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া মরদেহের মধ্যে ১ হাজার ১১৩টির ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ৯৫টি মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শনাক্তের সুবিধার্থে ৯১১টি মরদেহের বিস্তারিত তথ্য পুলিশের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে ৭ হাজার ৯১২ জন পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। এ পর্যন্ত ৬ হাজার ৫৪১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে দুর্যোগের ছয় দিন পরও প্রায় ৫ হাজার মানুষ নিখোঁজ থাকায় তাদের পরিণতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

এদিকে নতুন করে বন্যার আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের উঁচু স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের কাজও চলছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930