ঢাকা
১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এইচআরসিএম স্ট্যাটাস প্রত্যাহারে ব্রিটিশ হাইকমিশনারের সহযোগিতা চাইলেন বিমানমন্ত্রী পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত কাদেরসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭ নেতার মৃত্যুদণ্ড জুলাই গণঅভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড শহীদ দুই সেনাসদস্যের পরিবারের পাশে সরকার, দেওয়া হবে বাড়ি ও ভাতা আসছে স্মার্ট ইমিগ্রেশন ব্যবস্থা, বিমানবন্দরে নামার আগেই শনাক্ত হবে অপরাধী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন, আজ থেকে বিএনপির মনোনয়ন ফর্ম বিক্রি সৌদিতে হুথিদের একের পর এক হামলা, জেদ্দাসহ ৬ শহরে সতর্কতা ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায় আজ পোশাকশিল্পে জ্বালানি ও নীতি সংস্কারে প্রধানমন্ত্রীর কাছে বিকেএমইএর ৬ প্রস্তাব

লিটারে ৫ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬   ২০ বার পঠিত
লিটারে ৫ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম

ছবি: -সংগৃহীত

বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৫ টাকা বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে বোতলজাত সয়াবিন তেলের প্রতি লিটারের সর্বোচ্চ খুচরা মূল্য ২০৪ টাকা। এতদিন এই তেল ১৯৯ টাকা লিটারে বিক্রি হয়ে আসছিল।

বুধবার (২ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে নতুন দাম নির্ধারণের বিষয়টি জানান বাণিজ্য সচিব আতাউর রহমান খান।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম বৃদ্ধি এবং পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় আমদানিকারকরা দাম সমন্বয়ের দাবি জানিয়েছিলেন। ব্যবসায়ীরা লিটারে আরও বেশি দাম বাড়ানোর দাবি করলেও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন লিটারে ১০ টাকা বাড়ানোর সুপারিশ করেছিল। তবে সব দিক বিবেচনা করে সরকার ৫ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

বাণিজ্য সচিব বলেন, ‘সয়াবিন তেলের দাম সমন্বয় করেছে সরকার। বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৯ টাকা থেকে বাড়িয়ে ২০৪ টাকা করা হয়েছে। অর্থাৎ লিটারে ৫ টাকা বাড়ানো হয়েছে।’

তবে খোলা সয়াবিন তেল ও পাম তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

বাজারে বর্তমানে ভোজ্যতেলের কোনো সংকট নেই বলেও জানান আতাউর রহমান খান। তিনি বলেন, বাজার পরিস্থিতি বিবেচনা করেই দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রমজানের আগে ভোজ্যতেলের দাম আবার বাড়ানো হবে কি না—জানতে চাইলে বাণিজ্য সচিব বলেন, সে সময়ের বাজার পরিস্থিতির ওপর বিষয়টি নির্ভর করবে।

সম্প্রতি চিনির দাম বাড়ার পর এবার সয়াবিন তেলের দাম বাড়ায় মূল্যস্ফীতিতে এর প্রভাব পড়বে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এতে কিছুটা প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার বিভিন্ন ধরনের উদ্যোগ নিচ্ছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930