ঢাকা
০৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ভিমরুলের বাসা পোড়াতে গিয়ে আগুন, কোটি টাকার পণ্য ছাই ভারতের কোক স্টুডিওতে সেই জাদু নেই : আতিফ আসলাম সারাবছর সুর ছড়ানো পাখি সাবিনা ইয়াসমিন দেশকে নতুন করে গড়ে তুলতে সময় দিতে হবে : বিমানমন্ত্রী পুলিশের ওপর হামলা, গোপন সুড়ঙ্গ দিয়ে পালাল ‘শীর্ষ সন্ত্রাসী’ বগা টিকা না পাওয়া শিশুদের খুঁজে আবারও টিকাদান ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে সংসদে পরামর্শ দিন : রিজভী সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী দেশের বিভিন্ন স্থানে ২২টি মাদক ট্রাইব্যুনাল গঠন

বিএইচবিএফসির ব্যবস্থাপনা পরিচালক হলেন মেহের সুলতানা

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬   ১২ বার পঠিত
বিএইচবিএফসির ব্যবস্থাপনা পরিচালক হলেন মেহের সুলতানা

অভিজ্ঞ ব্যাংকার মেহের সুলতানা পদোন্নতি পেয়ে ৩ সেপ্টেম্বর ২০২৬ বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের (বিএইচবিএফসি) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিয়েছেন।

এর আগে তিনি কর্মসংস্থান ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তারও আগে একই ব্যাংকের মহাব্যবস্থাপক ছিলেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ১৯৯৬ সালে বিএইচবিএফসিতে সিনিয়র অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন মেহের সুলতানা। প্রতিষ্ঠানটিতে কর্মরত অবস্থায় তিনি বিভিন্ন আঞ্চলিক ও জোনাল ব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

কর্মজীবনে দেশে-বিদেশে বিভিন্ন কর্মশালা, সেমিনার ও প্রশিক্ষণ কর্মসূচিতেও অংশ নেন তিনি। ১৯৬৯ সালের ২ অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন মেহের সুলতানা।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930