ঢাকা
০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল আজকের বাজারে সোনা-রুপার গহনার দাম কত পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যেই লাদাখে সিন্ধু নদে ভারতের বাঁধ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস কথা কাটাকাটির জেরে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলা চলছেই, দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রস্তুতি সালমান শাহর মৃত্যু কি রহস্যেই থেকে যাবে? টি-টোয়েন্টিতে নিজেদের ইতিহাসের সর্বনিম্ন রানে অলআউট পাকিস্তান নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই, কাদায় চাপা পড়েছে সব সংকটকে পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী

ব্রিকসে তারেক রহমান যাচ্ছেন কি না, জানে না ভারত

ডেস্ক রিপোর্ট
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬   ১৪ বার পঠিত
ব্রিকসে তারেক রহমান যাচ্ছেন কি না, জানে না ভারত

ছবি: -সংগৃহীত

ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে যাচ্ছেন কি না, সে বিষয়ে কোনো তথ্য নেই বলে জানিয়েছে ভারত। এমনকি তার প্রতিনিধি হিসেবে কেউ সম্মেলনে অংশ নেবেন কি না, সেটিও দিল্লির জানা নেই।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এ কথা জানান।

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। সম্মেলনের আউটরিচ পর্বে বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত।

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়ে এর আগে বাংলাদেশের পক্ষ থেকেও চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানানো হয়নি। ফলে তারেক রহমান সম্মেলনে সরাসরি অংশ নেবেন কি না, তা এখনো অনিশ্চিত।

এদিকে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার বিষয়ে কোনো উদ্বেগ জানিয়েছেন কি না—এমন প্রশ্নের জবাবেও জয়সোয়াল বলেন, এ বিষয়ে ভারত অবগত নয়।

দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ ও দ্বিপক্ষীয় সফর নিয়ে আলোচনা চলার মধ্যেই ভারতে অবস্থানরত শেখ হাসিনার বিভিন্ন ভার্চুয়াল বক্তব্য নিয়ে ঢাকা আপত্তি জানিয়ে আসছে। গত ৫ আগস্ট দিল্লির ফরেন করেসপন্ডেন্ট ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি অংশ নিয়ে বক্তব্য দেন শেখ হাসিনা। এ ঘটনায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ক্ষোভ জানানো হয় এবং তার প্রত্যর্পণের দাবিও পুনর্ব্যক্ত করা হয়।

এর আগে বিএনপি সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ জানিয়েছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার।

বর্তমানে ব্রিকসের সদস্য দেশ হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930